সাইডনেভ কম্পোনেন্ট তৈরি করা

রেসপন্সিভ স্লাইড আউট সাইডন্যাভ কীভাবে তৈরি করতে হয় তার একটি প্রাথমিক ওভারভিউ

এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কীভাবে আমি ওয়েবের জন্য Sidenav কম্পোনেন্টের প্রোটোটাইপ তৈরি করেছি যা রেসপন্সিভ, স্টেটফুল, কীবোর্ড নেভিগেশন সাপোর্ট করে, জাভাস্ক্রিপ্ট সহ ও ছাড়া কাজ করে এবং বিভিন্ন ব্রাউজার জুড়ে কাজ করে। ডেমো ব্যবহার করে দেখুন।

আপনি ভিডিও দেখতে চাইলে, এই পোস্টের YouTube ভার্সন এখানে দেওয়া হল:

এক নজরে

রেসপন্সিভ নেভিগেশন সিস্টেম তৈরি করা কঠিন। কিছু ব্যবহারকারী কীবোর্ড ব্যবহার করবেন, কিছু ব্যবহারকারীর কাছে শক্তিশালী ডেস্কটপ থাকবে এবং কিছু ব্যবহারকারী ছোট মোবাইল ডিভাইস থেকে ভিজিট করবেন। ভিজিট করা প্রত্যেকেই যেন মেনু খুলতে ও বন্ধ করতে পারেন।

ডেস্কটপ থেকে মোবাইল রেসপন্সিভ লেআউট ডেমো
iOS এবং Android-এ লাইট এবং ডার্ক থিম

ওয়েব কৌশল

এই কম্পোনেন্ট এক্সপ্লোরেশনে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েব প্ল্যাটফর্ম ফিচার একত্রিত করার আনন্দ পেয়েছি:

  1. CSS :target
  2. CSS গ্রিড
  3. CSS ট্রান্সফর্ম
  4. ভিউ পোর্ট ও ব্যবহারকারীর পছন্দের জন্য CSS মিডিয়া কোয়েরি
  5. focus UX উন্নত করার জন্য JS

আমার সমাধানে একটি সাইডবার আছে এবং 540px বা তার কম "মোবাইল" ভিউপোর্টে থাকলে তবেই টগল করে। মোবাইল ইন্টার‍্যাক্টিভ লেআউট ও স্ট্যাটিক ডেস্কটপ লেআউটের মধ্যে পরিবর্তন করার জন্য 540px হবে আমাদের ব্রেকপয়েন্ট।

CSS :target সিউডো-ক্লাস

একটি <a> লিঙ্ক URL হ্যাশকে #sidenav-open-এ সেট করে এবং অন্যটি খালি ('') রাখে। অবশেষে, একটি এলিমেন্টে হ্যাশের সাথে ম্যাচ করার জন্য id আছে:

<a href="#sidenav-open" id="sidenav-button" title="Open Menu" aria-label="Open Menu">

<a href="#" id="sidenav-close" title="Close Menu" aria-label="Close Menu"></a>

<aside id="sidenav-open">
  …
</aside>

এইসব লিঙ্কের প্রত্যেকটিতে ক্লিক করলে আমাদের পৃষ্ঠার URL-এর হ্যাশ স্টেট পরিবর্তন হয়, তারপর সিউডো-ক্লাসের মাধ্যমে আমি সাইডনেভ দেখাই ও লুকাই:

@media (max-width: 540px) {
  #sidenav-open {
    visibility: hidden;
  }

  #sidenav-open:target {
    visibility: visible;
  }
}

CSS গ্রিড

অতীতে, আমি শুধুমাত্র অ্যাবসোলিউট বা ফিক্সড পজিশন সাইডনেভ লেআউট এবং কম্পোনেন্ট ব্যবহার করেছি। তবে, গ্রিড তার grid-area সিনট্যাক্সের মাধ্যমে, আমাদের একই সারি বা কলামে একাধিক এলিমেন্ট অ্যাসাইন করতে দেয়।

স্ট্যাক

প্রাথমিক লেআউট এলিমেন্ট #sidenav-container হল একটি গ্রিড যা ১টি রো এবং ২টি কলাম তৈরি করে, প্রতিটির ১টির নাম stack। স্পেস সীমিত হলে, CSS <main> এলিমেন্টের সব চাইল্ডকে একই গ্রিড নামে অ্যাসাইন করে, সব এলিমেন্টকে একই স্পেসে রেখে একটি স্ট্যাক তৈরি করে।

#sidenav-container {
  display: grid;
  grid: [stack] 1fr / min-content [stack] 1fr;
  min-height: 100vh;
}

@media (max-width: 540px) {
  #sidenav-container > * {
    grid-area: stack;
  }
}

<aside> হল অ্যানিমেটিং এলিমেন্ট যাতে সাইড নেভিগেশন থাকে। এতে ২টি চাইল্ড আছে: [nav] নামের নেভিগেশন কন্টেনার <nav> এবং [escape] নামের ব্যাকড্রপ <a>, যা মেনু বন্ধ করতে ব্যবহার করা হয়।

#sidenav-open {
  display: grid;
  grid-template-columns: [nav] 2fr [escape] 1fr;
}

মেনু ওভারলে এবং এর নেগেটিভ স্পেস বন্ধ করার বোতামের জন্য আপনার পছন্দসই অনুপাত খুঁজে পেতে 2fr ও 1fr অ্যাডজাস্ট করুন।

আপনি অনুপাত পরিবর্তন করলে কী হয় তার একটি ডেমো।

CSS 3D ট্রান্সফর্ম ও ট্রানজিশন

আমাদের লেআউট এখন মোবাইল ভিউপোর্ট সাইজে স্ট্যাক করা হয়েছে। আমি নতুন স্টাইল যোগ না করা পর্যন্ত, এটি ডিফল্ট হিসেবে আমাদের নিবন্ধের উপর ওভারলে করছে। পরবর্তী বিভাগে আমি যে UX-এর জন্য চেষ্টা করছি তা এখানে দেওয়া হল:

  • অ্যানিমেট খোলা ও বন্ধ করা
  • ব্যবহারকারী রাজি থাকলে তবেই মোশন সহ অ্যানিমেট করুন
  • visibility অ্যানিমেট করুন যাতে কীবোর্ড ফোকাস অফস্ক্রিন এলিমেন্টে প্রবেশ না করে

আমি মোশন অ্যানিমেশন প্রয়োগ করা শুরু করার সময়, অ্যাক্সেসিবিলিটির কথা মাথায় রেখে শুরু করতে চাই।

অ্যাক্সেসযোগ্য মোশন

সবাই স্লাইড আউট মোশন অভিজ্ঞতা চাইবেন না। আমাদের সমাধানে এই পছন্দটি মিডিয়া কোয়েরির মধ্যে --duration CSS ভেরিয়েবল অ্যাডজাস্ট করার মাধ্যমে প্রয়োগ করা হয়। এই মিডিয়া কোয়েরি ভ্যালু মোশনের জন্য ব্যবহারকারীর অপারেটিং সিস্টেমের পছন্দকে (উপলভ্য থাকলে) দেখায়।

#sidenav-open {
  --duration: .6s;
}

@media (prefers-reduced-motion: reduce) {
  #sidenav-open {
    --duration: 1ms;
  }
}
সময়সীমা প্রয়োগ করে ও না করে ইন্টার‍্যাকশনের ডেমো।

এখন আমাদের সাইডনেভ স্লাইড করে খোলা এবং বন্ধ করার সময়, কোনও ব্যবহারকারী যদি কম মোশন পছন্দ করেন, তাহলে আমি মোশন ছাড়াই স্ট্যাটাস বজায় রেখে এলিমেন্টটি ঝটপট ভিউতে নিয়ে আসি।

ট্রানজিশন, ট্রান্সফর্ম, ট্রান্সলেট

Sidenav out (ডিফল্ট)

মোবাইলে আমাদের সাইডনেভের ডিফল্ট স্ট্যাটাস অফস্ক্রিন স্ট্যাটাসে সেট করতে, আমি transform: translateX(-110vw) দিয়ে এলিমেন্ট পজিশন করি।

মনে রাখবেন, আমি -100vw-এর সাধারণ অফস্ক্রিন কোডে আরও একটি 10vw যোগ করেছি, যাতে সাইডন্যাভের box-shadow লুকানো থাকলে মূল ভিউপোর্টে উঁকি না দেয়।

@media (max-width: 540px) {
  #sidenav-open {
    visibility: hidden;
    transform: translateX(-110vw);
    will-change: transform;
    transition:
      transform var(--duration) var(--easeOutExpo),
      visibility 0s linear var(--duration);
  }
}
Sidenav in

#sidenav এলিমেন্ট :target-এর সাথে ম্যাচ করলে, translateX() পজিশন হোমবেস 0-এ সেট করুন, এবং URL হ্যাশ পরিবর্তন করা হলে, CSS কীভাবে এলিমেন্টকে -110vw-এর আউট পজিশন থেকে var(--duration)-এর উপর 0-এর "ইন" পজিশনে স্লাইড করে তা দেখুন।

@media (max-width: 540px) {
  #sidenav-open:target {
    visibility: visible;
    transform: translateX(0);
    transition:
      transform var(--duration) var(--easeOutExpo);
  }
}

ট্রানজিশন দৃশ্যমানতা

এখন লক্ষ্য হল, মেনু বন্ধ থাকলে স্ক্রিনরিডার থেকে তা লুকানো, যাতে সিস্টেম অফস্ক্রিন মেনুতে ফোকাস না করে। :target পরিবর্তন হলে, আমি দৃশ্যমানতা ট্রানজিশন সেট করে এটি সম্পন্ন করি।

  • ভিতরে যাওয়ার সময়, দৃশ্যমানতা ট্রানজিশন করবেন না; এখনই দৃশ্যমান করুন যাতে আমি এলিমেন্ট স্লাইড-ইন দেখতে এবং ফোকাস গ্রহণ করতে পারি।
  • বেরিয়ে যাওয়ার সময়, ট্রানজিশন দৃশ্যমানতা, তবে এটি দেরি করে, যাতে এটি ট্রানজিশন আউটের শেষে hidden-এ ফ্লিপ করে।

অ্যাক্সেসিবিলিটি UX সংক্রান্ত উন্নতি

এই সমাধানটি স্টেট ম্যানেজ করার জন্য URL পরিবর্তন করার উপর নির্ভর করে। স্বাভাবিকভাবেই, এখানে <a> এলিমেন্ট ব্যবহার করা উচিত এবং এটি ফ্রিতে কিছু ভালো অ্যাক্সেসিবিলিটি ফিচার পায়। আসুন, আমাদের ইন্টার‌্যাক্টিভ এলিমেন্টগুলিকে লেবেল দিয়ে সাজাই যা স্পষ্টভাবে উদ্দেশ্য প্রকাশ করে।

<a href="#" id="sidenav-close" title="Close Menu" aria-label="Close Menu"></a>

<a href="#sidenav-open" id="sidenav-button" class="hamburger" title="Open Menu" aria-label="Open Menu">
  <svg>...</svg>
</a>
ভয়েসওভার ও কীবোর্ড ইন্টার‍্যাকশন UX-এর ডেমো।

এখন আমাদের প্রাথমিক ইন্টার‍্যাকশন বোতামগুলি মাউস এবং কীবোর্ড উভয়ের জন্যই তাদের উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করে।

:is(:hover, :focus)

এই সুবিধাজনক CSS ফাংশনাল সিউডো-সিলেক্টর আমাদের দ্রুত ফোকাসের সাথে শেয়ার করে আমাদের হোভার স্টাইলের সাথে অন্তর্ভুক্ত হতে দেয়।

.hamburger:is(:hover, :focus) svg > line {
  stroke: hsl(var(--brandHSL));
}

জাভাস্ক্রিপ্টে স্প্রিঙ্কল

বন্ধ করতে escape প্রেস করুন

আপনার কীবোর্ডের Escape কী মেনু বন্ধ করে দেবে, তাই তো? আসুন, এটি কানেক্ট করা যাক।

const sidenav = document.querySelector('#sidenav-open');

sidenav.addEventListener('keyup', event => {
  if (event.code === 'Escape') document.location.hash = '';
});
ব্রাউজার ইতিহাস

ব্রাউজার ইতিহাসে একাধিক এন্ট্রি স্ট্যাক করা থেকে খোলা এবং বন্ধ করার ইন্টারঅ্যাকশন প্রতিরোধ করতে, বন্ধ করার বোতামে নিম্নলিখিত জাভাস্ক্রিপ্ট ইনলাইন যোগ করুন:

<a href="#" id="sidenav-close" title="Close Menu" aria-label="Close Menu" onchange="history.go(-1)"></a>

এটি বন্ধ করার সময় URL ইতিহাস এন্ট্রি সরিয়ে দেবে, যাতে মনে হয় যে মেনু কখনও খোলাই হয়নি।

ফোকাস UX

পরবর্তী স্নিপেট আমাদের 'খুলুন' এবং 'বন্ধ করুন' বোতামে ফোকাস করতে সাহায্য করে, সেগুলি খোলা বা বন্ধ করার পরে। আমি টগল করার প্রসেস সহজ করতে চাই।

sidenav.addEventListener('transitionend', e => {
  const isOpen = document.location.hash === '#sidenav-open';

  isOpen
      ? document.querySelector('#sidenav-close').focus()
      : document.querySelector('#sidenav-button').focus();
})

সাইডনেভ খুললে, বন্ধ করার বোতামে ফোকাস করুন। সাইডবার বন্ধ হয়ে গেলে, খোলার বোতামে ফোকাস করুন। আমি জাভাস্ক্রিপ্টে এলিমেন্টে focus() কল করে এটি করি।

উপসংহার

আমি কীভাবে করেছি তা তো জানলে, তুমি কীভাবে করবে?! এটি কিছু মজাদার কম্পোনেন্ট আর্কিটেকচার তৈরি করে! স্লট সহ প্রথম ভার্সন কে তৈরি করবেন? 🙂

আসুন, আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও বৈচিত্র্যময় করে তুলি এবং ওয়েবে তৈরি করার সব উপায় সম্পর্কে জানি। একটি Glitch তৈরি করুন, আপনার ভার্সনটি আমাকে টুইট করুন এবং আমি এটি নিচের কমিউনিটি রিমিক্স বিভাগে যোগ করব।

কমিউনিটি রিমিক্স