জাপানি কীওয়ার্ড হ্যাক সংক্রান্ত সমস্যার সমাধান করা

এই নির্দেশিকাটি এক ধরনের হ্যাকের জন্য যা আপনার সাইটে অটোমেটিক জাপানি টেক্সট তৈরি করে, যাকে আমরা জাপানি কীওয়ার্ড হ্যাক বলি। এটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে, তবে আপনার সাইট CMS ব্যবহার না করলেও এই নির্দেশিকা আপনার কাজে লাগবে।

এই ধরনের হ্যাক শনাক্ত করা

জাপানি কীওয়ার্ড হ্যাক সাধারণত আপনার সাইটে র‍্যান্ডমলি তৈরি করা ডিরেক্টরির নামে (যেমন, http://example.com/ltjmnjp/341.html) অটোমেটিক তৈরি করা জাপানি টেক্সট সহ নতুন পৃষ্ঠা তৈরি করে। এই পৃষ্ঠাগুলি নকল ব্র্যান্ডের মার্চেন্ডাইজ বিক্রি করে এমন স্টোরের অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে মনিটাইজ করা হয় এবং তারপরে Google Search-এ দেখানো হয়। এইসব পৃষ্ঠার মধ্যে একটি কেমন দেখতে হয় তার উদাহরণ এখানে দেওয়া হল:

জাপানি কীওয়ার্ড হ্যাক সহ পৃষ্ঠার উদাহরণ।
জাপানি কীওয়ার্ড হ্যাকের মাধ্যমে তৈরি করা টেক্সটের পৃষ্ঠা।

এই ধরনের হ্যাকের ক্ষেত্রে, হ্যাকার সাধারণত Search Console-এ নিজেকে প্রপার্টির মালিক হিসেবে যোগ করে, যাতে আপনার সাইটের সেটিংস যেমন, ভূলক্ষ বা সাইটম্যাপ ম্যানিপুলেট করে লাভ বাড়াতে পারে। আপনি যদি এমন কোনও বিজ্ঞপ্তি পান যে আপনার অপরিচিত কোনও ব্যক্তি Google Search Console-এ আপনার সাইট যাচাই করেছেন, তাহলে আপনার সাইট হ্যাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Search Console-এ নিরাপত্তা সংক্রান্ত সমস্যা টুল চেক করে শুরু করুন, যাতে Google আপনার সাইটে হ্যাক করা পৃষ্ঠা খুঁজে পেয়েছে কিনা তা দেখতে পারেন। কখনও কখনও আপনি Google Search উইন্ডো খুলে এবং আপনার সাইটের রুট লেভেল URL-এর সাথে site:_your site url_ টাইপ করে এই ধরনের পৃষ্ঠাগুলিও খুঁজে পেতে পারেন। এটি আপনাকে সেইসব পৃষ্ঠা দেখাবে যেগুলি Google আপনার সাইটের জন্য ইন্ডেক্স করেছে, এর মধ্যে হ্যাক করা পৃষ্ঠাও অন্তর্ভুক্ত। সার্চ ফলাফলের কয়েকটি পৃষ্ঠা উল্টে দেখুন যে কোনও অস্বাভাবিক URL দেখতে পাচ্ছেন কিনা। Google Search-এ কোনও হ্যাক করা কন্টেন্ট দেখতে না পেলে, অন্য কোনও সার্চ ইঞ্জিনে একই সার্চ করা শব্দ ব্যবহার করুন। এটি কেমন দেখতে লাগবে তার একটি উদাহরণ এখানে দেওয়া হল:

সার্চে হ্যাক হয়ে যাওয়া সাইটের উদাহরণ।
হ্যাক করা পৃষ্ঠাগুলি Google Search ফলাফলে দেখা যায়।

সাধারণত, হ্যাক করা পৃষ্ঠার লিঙ্কে ক্লিক করলে, আপনাকে অন্য সাইটে রিডাইরেক্ট করা হবে অথবা অর্থহীন কন্টেন্টে ভর্তি পৃষ্ঠা দেখতে পাবেন। তবে, আপনি এমন একটি মেসেজও দেখতে পেতে পারেন যা থেকে বোঝা যায় যে পৃষ্ঠাটির কোনও অস্তিত্ব নেই (যেমন, একটি 404 ত্রুটি)। বোকা বনে যাবেন না! হ্যাকাররা আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে পৃষ্ঠাটি আর নেই বা হ্যাক হওয়া পৃষ্ঠাটি ঠিক করা হয়েছে। তারা কন্টেন্ট ক্লোকিং করে এটি করে। URL খতিয়ে দেখার টুল-এ আপনার সাইটের URL লিখে ক্লোকিংয়ের জন্য চেক করুন। এই টুল আপনাকে লুকানো কন্টেন্ট দেখতে দেয়।

আপনি যদি এইসব সমস্যা দেখতে পান, তাহলে আপনার সাইট সম্ভবত এই ধরনের হ্যাকের দ্বারা প্রভাবিত হয়েছে।

হ্যাকের সমস্যা সমাধান করা

শুরু করার আগে, কোনও ফাইল সরানোর আগে সেটির একটি অফলাইন কপি তৈরি করুন, যাতে পরে প্রয়োজন হলে আপনি সেগুলি রিস্টোর করতে পারেন। আরও ভাল হয়, ক্লিন-আপ প্রসেস শুরু করার আগে আপনার সম্পূর্ণ সাইটের ব্যাক-আপ নিয়ে নিলে। আপনার সার্ভারে থাকা সব ফাইল সার্ভারের বাইরে কোনও লোকেশনে সেভ করে অথবা আপনার নির্দিষ্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের (CMS) জন্য সেরা ব্যাক-আপ বিকল্প খুঁজে আপনি এটি করতে পারেন। আপনি CMS ব্যবহার করলে, ডেটাবেসেরও ব্যাক-আপ নিন।

Search Console থেকে নতুন তৈরি করা অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া

আপনার Search Console অ্যাকাউন্টে এমন কোনও নতুন মালিক যোগ করা হলে যাকে আপনি চেনেন না, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার অ্যাক্সেস তুলে নিন। Search Console যাচাইকরণ পৃষ্ঠা থেকে আপনার সাইটের জন্য কোন কোন ব্যবহারকারী যাচাইকৃত তা চেক করতে পারবেন। সব যাচাই করা ব্যবহারকারীকে দেখতে সাইটের জন্য "যাচাইকরণের বিবরণ" বিকল্পে ক্লিক করুন।

Search Console থেকে কোনও মালিককে সরাতে, ব্যবহারকারী, মালিক ও অনুমতি ম্যানেজ করা সহায়তা কেন্দ্র-এর মালিককে সরান বিভাগটি দেখুন। আপনাকে সংশ্লিষ্ট যাচাইকরণ টোকেন সরাতে হবে যা সাধারণত আপনার সাইটের রুটে থাকা HTML ফাইল অথবা HTML ফাইলের মতো দেখতে ডায়নামিকভাবে তৈরি করা .htaccess ফাইল।

আপনার সাইটে HTML যাচাইকরণ টোকেন খুঁজে না পেলে, আপনার .htaccess ফাইলে রিরাইট রুল আছে কিনা তা চেক করুন। রিরাইট করার নিয়মটি এইরকম দেখতে হবে:

RewriteEngine On
RewriteRule ^google(.*)\.html$ dir/file.php?google=$1 [L]

আপনার .htaccess ফাইল থেকে ডায়নামিকভাবে তৈরি করা যাচাইকরণ টোকেন সরাতে, এইসব ধাপ অনুসরণ করুন:

আপনার .htaccess ফাইল চেক করুন (২টি ধাপ)

ডায়নামিকভাবে তৈরি করা যাচাইকরণ টোকেন তৈরি করার জন্য .htaccess ফাইল ব্যবহার করা ছাড়াও, হ্যাকারেরা প্রায়ই ব্যবহারকারীদের রিডাইরেক্ট করতে বা অর্থহীন স্প্যামি পৃষ্ঠা তৈরি করতে .htaccess নিয়ম ব্যবহার করে। আপনার কাস্টম .htaccess নিয়ম না থাকলে, আপনার .htaccess সম্পূর্ণ নতুন কপি দিয়ে পরিবর্তন করার কথা বিবেচনা করুন।

ধাপ ১

আপনার সাইটে .htaccess ফাইলটি খুঁজুন। আপনি যদি এটি কোথায় পাবেন তা নিশ্চিত না হন এবং আপনি যদি WordPress, Joomla বা Drupal-এর মতো CMS ব্যবহার করেন, তাহলে আপনার CMS-এর নামের সাথে সার্চ ইঞ্জিনে ".htaccess ফাইলের লোকেশন" সার্চ করুন। আপনার সাইটের উপর নির্ভর করে, আপনি একাধিক .htaccess ফাইল দেখতে পেতে পারেন। .htaccess ফাইলের সব লোকেশনের একটি তালিকা তৈরি করুন।

ধাপ ২

.htaccess ফাইলের একটি ক্লিন বা ডিফল্ট ভার্সন দিয়ে সব .htaccess ফাইল পরিবর্তন করুন। সাধারণত, "ডিফল্ট .htaccess ফাইল" এবং আপনার CMS-এর নাম লিখে সার্চ করে আপনি .htaccess ফাইলের ডিফল্ট ভার্সন খুঁজে পেতে পারেন। একাধিক .htaccess ফাইল সহ সাইটের জন্য, প্রতিটির একটি ক্লিন ভার্সন খুঁজুন এবং সেগুলি পরিবর্তন করুন।

যদি কোনও ডিফল্ট .htaccess না থাকে এবং আপনি কখনও আপনার সাইটে .htaccess ফাইল কনফিগার না করে থাকেন, তাহলে আপনার সাইটে যে .htaccess ফাইলটি খুঁজে পাবেন সেটি সম্ভবত ক্ষতিকর। প্রয়োজন হতে পারে ভেবে .htaccess ফাইলের একটি কপি অফলাইনে সেভ করুন এবং আপনার সাইট থেকে .htaccess ফাইলটি মুছে দিন।

সব ক্ষতিকর ফাইল ও স্ক্রিপ্ট সরিয়ে দেওয়া (৪টি ধাপ)

ক্ষতিকর ফাইল শনাক্ত করা কঠিন ও সময়সাপেক্ষ হতে পারে। আপনার ফাইল চেক করার সময় তাড়াহুড়ো করবেন না। আপনি এখনও পর্যন্ত না করে থাকলে, আপনার সাইটের ফাইলের ব্যাক-আপ নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। আপনার সাইটের ব্যাক-আপ কীভাবে নেবেন সেই সম্পর্কে নির্দেশাবলী পেতে, "সাইটের ব্যাক-আপ" এবং আপনার CMS-এর নাম লিখে Google Search-এ সার্চ করুন।

ধাপ ১

আপনি CMS ব্যবহার করলে, আপনার CMS-এর ডিফল্ট ডিস্ট্রিবিউশনে আসা সব মূল (ডিফল্ট) ফাইল আবার ইনস্টল করুন, এর সাথে আপনার যোগ করা যেকোনও কিছু (যেমন, থিম, মডিউল বা প্লাগ-ইন) আবার ইনস্টল করুন। এটি নিশ্চিত করতে সাহায্য করে যে এইসব ফাইলে কোনও হ্যাক করা কন্টেন্ট নেই। আবার ইনস্টল করার নির্দেশাবলী খুঁজে পেতে, আপনি "আবার ইনস্টল করুন" এবং আপনার CMS-এর নাম লিখে Google Search করতে পারেন। আপনার কোনও প্লাগ-ইন, মডিউল, এক্সটেনশন বা থিম থাকলে, সেগুলিও আবার ইনস্টল করতে ভুলবেন না।

ধাপ ২

হ্যাকাররা প্রায়ই আপনার সাইটম্যাপ পরিবর্তন করে বা নতুন সাইটম্যাপ যোগ করে যাতে তাদের URL আরও দ্রুত ইন্ডেক্স করা যায়। আপনার আগে কোনও সাইটম্যাপ ফাইল থাকলে, ফাইলে কোনও সন্দেহজনক লিঙ্ক আছে কিনা তা চেক করুন এবং সেগুলি সরিয়ে দিন। আপনার সাইটে যোগ করেছেন বলে মনে করতে পারছেন না এমন কোনও সাইটম্যাপ ফাইল থাকলে, ফাইলটি পর্যালোচনা করুন। ফাইলটিতে শুধুমাত্র স্প্যাম আছে এমন URL থাকলে সেটি সরিয়ে দিন।

ধাপ ৩

অন্য কোনও ক্ষতিকর বা হ্যাক হওয়া ফাইল আছে কিনা তা দেখুন। আপনি হয়ত আগের দুটি ধাপে সব ক্ষতিকর ফাইল সরিয়ে দিয়েছেন, তবে আপনার সাইটে আরও ফাইল থাকলে সেগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য পরবর্তী কয়েকটি ধাপ অনুসরণ করা ভাল।

প্রতিটি PHP ফাইল খুলে দেখতে হবে ভেবে ঘাবড়ে যাবেন না। আপনি তদন্ত করতে চান এমন সন্দেহজনক PHP ফাইলের একটি তালিকা তৈরি করে শুরু করুন। কোন PHP ফাইলগুলি সন্দেহজনক তা নির্ধারণ করার কয়েকটি উপায় এখানে দেওয়া হল:

  • আপনি যদি ইতিমধ্যেই আপনার CMS ফাইলগুলি রিলোড করে থাকেন, তাহলে শুধুমাত্র সেই ফাইলগুলি দেখুন যা আপনার ডিফল্ট CMS ফাইল বা ফোল্ডারের অংশ নয়। এর ফলে অনেক PHP ফাইল বাদ পড়ে যাবে এবং আপনাকে অল্প কয়েকটি ফাইল দেখতে হবে।
  • আপনার সাইটের ফাইলগুলি শেষবার যে তারিখে পরিবর্তন করা হয়েছে সেই তারিখ অনুযায়ী সাজান। আপনার সাইট হ্যাক হয়েছে বলে প্রথমবার জানার কয়েক মাসের মধ্যে যেসব ফাইল পরিবর্তন করা হয়েছে সেগুলি খুঁজুন।
  • আপনার সাইটের ফাইলগুলি সাইজ অনুযায়ী সাজান। অস্বাভাবিকভাবে বড় কোনও ফাইল আছে কিনা তা দেখুন।

ধাপ ৪

সন্দেহজনক PHP ফাইলের তালিকা তৈরি করার পরে, ক্ষতিকর কন্টেন্টের জন্য সেগুলি চেক করুন। আপনি PHP সম্পর্কে না জানলে, এই প্রসেসে আরও বেশি সময় লাগতে পারে, তাই কিছু PHP ডকুমেন্টেশন ঝালিয়ে নেওয়ার কথা বিবেচনা করুন। আপনি কোডিংয়ের ব্যাপারে সম্পূর্ণ নতুন হলে, কোনও অভিজ্ঞ ডেভেলপারের সাথে কথা বলে নিন। ইতিমধ্যে, ক্ষতিকর ফাইল শনাক্ত করার জন্য আপনি কিছু প্রাথমিক প্যাটার্ন খুঁজতে পারেন।

আপনি CMS ব্যবহার করলে এবং সরাসরি এর PHP ফাইল এডিট করার অভ্যাস না থাকলে, CMS এবং যেকোনও প্লাগ-ইন ও থিমের সাথে প্যাকেজ করা ডিফল্ট ফাইলের তালিকার সাথে আপনার সার্ভারের ফাইলগুলি তুলনা করুন। এমন ফাইল খুঁজুন যেগুলি আপনার নয়, এর পাশাপাশি এমন ফাইলও খুঁজুন যেগুলি ডিফল্ট ভার্সনের চেয়ে বড়।

আপনি আগে থেকে শনাক্ত করেছেন এমন সন্দেহজনক ফাইল স্ক্যান করে দেখুন যে সেখানে অস্পষ্ট কোডের ব্লক আছে কিনা। এটি দেখতে এলোমেলো অক্ষর ও সংখ্যার সংমিশ্রণের মতো হতে পারে, সাধারণত এর আগে base64_decode, rot13, eval, strrev বা gzinflate-এর মতো পিএইচপি ফাংশনের সংমিশ্রণ থাকে। কোডের ব্লক কেমন দেখতে হতে পারে তার একটি উদাহরণ এখানে দেওয়া হল। কখনও কখনও এই সমস্ত কোড টেক্সটের একটি দীর্ঘ লাইনে স্টাফ করা হবে, যার ফলে এটি আসলে যা তার চেয়ে ছোট দেখাবে।

$O_O0O_O0_0=urldecode("%6E1%7A%62%2F%6D%615%5C%76%740%6928%2D%70
%78%75%71%79%2A6%6C%72%6B%64%679%5F%65%68%63%73%77%6F4%2B%6637%6A");
$OO0_0OO0__=$O_O0O_O0_0{26}.$O_O0O_O0_0{6}.$O_O0O_O0_0{10}.$O_O0O_O0_0{30}

আপনার সাইট পরিষ্কার কিনা তা চেক করুন

হ্যাক করা ফাইল থেকে মুক্তি পাওয়ার পরে, আপনার পরিশ্রম সার্থক হয়েছে কিনা তা চেক করে দেখুন। আগে শনাক্ত করা অর্থহীন টেক্সট সহ পৃষ্ঠাগুলি মনে আছে? সেগুলি এখনও আছে কিনা তা দেখতে, সেগুলির উপর আবার Fetch as Google টুল ব্যবহার করুন।

Fetch as Google-এ যদি "খুঁজে পাওয়া যায়নি" উত্তর আসে, তাহলে আপনার সাইট নিরাপদ আছে এবং আপনি সাইটের দুর্বলতাগুলি ঠিক করার কাজে মন দিতে পারেন।

আবার হ্যাক হওয়া থেকে আমি কীভাবে নিজেকে রক্ষা করব?

আপনার সাইটের সমস্যা সমাধান করার জন্য সাইটের দুর্বলতা ঠিক করা হল একটি গুরুত্বপূর্ণ চূড়ান্ত পদক্ষেপ। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে হ্যাক হওয়া সাইটের ২০% এক দিনের মধ্যে আবার হ্যাক হয়। আপনার সাইট কীভাবে হ্যাক করা হয়েছে তা সঠিকভাবে জানা থাকলে সুবিধা হয়। আপনার তদন্ত শুরু করতে, স্প্যামাররা যেসব উপায়ে ওয়েবসাইট হ্যাক করে সেই সংক্রান্ত নির্দেশিকা পড়ুন। আপনার সাইট কীভাবে হ্যাক করা হয়েছে তা বুঝতে না পারলে, আপনার সাইটের দুর্বলতা কমাতে এই চেকলিস্ট অনুসরণ করুন।

  • নিয়মিত আপনার কম্পিউটার স্ক্যান করুন: ভাইরাস বা দুর্বলতা চেক করতে জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ব্যবহার করুন।
  • নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন: আপনার হোস্টিং প্রদানকারী, FTP এবং CMS-এর মতো আপনার সব ওয়েবসাইট অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করলে আপনার সাইটে অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করা যেতে পারে। প্রতিটি অ্যাকাউন্টের জন্য শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড তৈরি করা গুরুত্বপূর্ণ।
  • ২-ধাপে যাচাইকরণ (2FA) ব্যবহার করুন: সাইন-ইন করতে হয় এমন যেকোনও পরিষেবায় 2FA চালু করার কথা বিবেচনা করুন। এর ফলে, হ্যাকাররা আপনার পাসওয়ার্ড চুরি করতে পারলেও, সাইন-ইন করা তাদের পক্ষে কঠিন হয়ে যায়।
  • আপনার CMS, প্লাগ-ইন, এক্সটেনশন এবং মডিউল নিয়মিত আপডেট করুন: আশা করি আপনি ইতিমধ্যেই এই ধাপটি সম্পূর্ণ করেছেন। অনেক সাইট হ্যাক হয়ে যায় কারণ সেগুলি পুরনো সফ্টওয়্যার ব্যবহার করে। কিছু CMS-এ অটোমেটিক আপডেট করার সুবিধা আছে।
  • আপনার সাইট মনিটর করার জন্য কোনও নিরাপত্তা পরিষেবা সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন: এমন অনেক পরিষেবা উপলভ্য আছে যা অল্প ফি-এর বিনিময়ে আপনার সাইট মনিটর করতে সাহায্য করতে পারে। আপনার সাইট সুরক্ষিত রাখতে তাদের সাথে রেজিস্টার করার কথা বিবেচনা করুন।

অতিরিক্ত রিসোর্স

আপনার সাইটের সমস্যা সমাধান করতে এখনও অসুবিধা হলে, আরও কিছু রিসোর্স আছে যা আপনাকে সাহায্য করতে পারে।

এইসব টুল আপনার সাইট স্ক্যান করে এবং সমস্যাযুক্ত কন্টেন্ট খুঁজে পেতে পারে। VirusTotal ছাড়া, Google এগুলি চালায় না বা এগুলিতে কাজ করে না।

এগুলি হল এমন কিছু টুল যা আপনার সাইটে সমস্যাযুক্ত কন্টেন্ট স্ক্যান করতে পারে। মনে রাখবেন, এই স্ক্যানারগুলি যে সব ধরনের সমস্যাযুক্ত কন্টেন্ট শনাক্ত করতে পারবে, তার কোনও গ্যারান্টি নেই।

Google-এর অতিরিক্ত রিসোর্স এখানে দেওয়া হল যা আপনাকে সাহায্য করতে পারে: