কীভাবে স্পিড পরিমাপ করবেন?

Chris Anstey
Chris Anstey
Bojan Pavic
Bojan Pavic

ব্যবহারকারীর ডিভাইস, নেটওয়ার্ক কানেকশন ও অন্যান্য বিষয়ের পার্থক্যের কারণে বাস্তব-জগতের পারফর্ম্যান্স অত্যন্ত পরিবর্তনশীল। যেমন, আপনি যদি অফিসে কেবেল নেটওয়ার্ক কানেকশন ব্যবহার করে আপনার ওয়েবসাইট লোড করেন এবং কফি শপে ওয়াই-ফাই ব্যবহার করে লোড করার সাথে তুলনা করেন, তাহলে অভিজ্ঞতা খুব আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কেটে এমন অনেক টুল আছে যা পৃষ্ঠার পারফর্ম্যান্স মূল্যায়ন করার জন্য ল্যাব বা ফিল্ড ডেটা সংগ্রহ করতে আপনাকে সাহায্য করতে পারে।

ল্যাব ডেটা বনাম ফিল্ড ডেটা

স্পিড টুল গ্রাফিক্স

ল্যাব ডেটা হল পারফর্ম্যান্স ডেটা যা আগে থেকে নির্ধারিত ডিভাইস ও নেটওয়ার্ক সেটিংস সহ একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে সংগ্রহ করা হয়, যেখানে ফিল্ড ডেটা হল পারফর্ম্যান্স ডেটা যা আপনার ব্যবহারকারীদের দ্বারা বাস্তব পরিস্থিতিতে অভিজ্ঞতা করা আসল পৃষ্ঠা লোড থেকে সংগ্রহ করা হয়। প্রতিটি ধরনের নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা আছে।

ল্যাব ডেটা রিপ্রোডিউস করা যায় এমন ফলাফল এবং ডিবাগিং এনভায়রনমেন্ট প্রদান করে, তবে এটি বাস্তব-জগতের বাধাগুলি ক্যাপচার করতে পারে না এবং বাস্তব-জগতের পৃষ্ঠা KPI-এর সাথে সম্পর্কযুক্ত করতে পারে না। ল্যাব ডেটার মাধ্যমে, আপনাকে ব্যবহারকারীর সাধারণ ডিভাইস ও নেটওয়ার্ক সম্পর্কে বুঝতে হবে এবং পারফর্ম্যান্স পরীক্ষা করার সময় সেইসব পরিস্থিতি যথাযথভাবে মিরর করতে হবে। মনে রাখবেন, 4G আছে এমন এলাকাতেও লিফটে, যাতায়াতের সময় বা একই ধরনের পরিবেশে ব্যবহারকারীরা স্লো বা থেমে থেমে চলা কানেকশন পেতে পারেন।

ফিল্ড ডেটা (যাকে রিয়েল ইউজার মনিটরিং বা RUM-ও বলা হয়) ব্যবহারকারীর বাস্তবিক অভিজ্ঞতা ক্যাপচার করে এবং ব্যবসার KPI-এর সাথে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে, তবে এতে মেট্রিক্সের সীমিত সেট এবং সীমিত ডিবাগিং ক্ষমতা থাকে।

টুল

ল্যাব ডেটা

Lighthouse একটি URL নেয় এবং পৃষ্ঠার বিরুদ্ধে একাধিক অডিট রান করে, পৃষ্ঠাটি কতটা ভাল কাজ করেছে তার উপর একটি রিপোর্ট তৈরি করে। Lighthouse চালানোর একাধিক উপায় আছে, যার মধ্যে Chrome DevTools থেকে সহজেই কোনও পৃষ্ঠা অডিট করার বিকল্পও রয়েছে।

ফিল্ডের ডেটা

Chrome User Experience Report (CrUX) থেকে এমন মেট্রিক পাওয়া যায় যা দেখায় যে বাস্তব-জগতের Chrome ব্যবহারকারীরা ওয়েবে জনপ্রিয় গন্তব্যগুলি কীভাবে অভিজ্ঞতা করেন।

অন্যান্য টুল

PageSpeed Insights কোনও পৃষ্ঠার ল্যাব ও ফিল্ড ডেটা, দুটিই প্রদান করে। এটি পৃষ্ঠা সম্পর্কে ল্যাব ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করতে Lighthouse ব্যবহার করে, যেখানে রিয়েল-ওয়ার্ল্ড ফিল্ড ডেটা Chrome User Experience Report ডেটাসেটের উপর ভিত্তি করে তৈরি হয়।

Chrome ডেভেলপার টুল হল Google Chrome ব্রাউজারে সরাসরি তৈরি করা ওয়েব ডেভেলপার টুলের একটি সেট। এটি আপনাকে কোনও পৃষ্ঠার রানটাইম প্রোফাইল করতে এবং পারফর্ম্যান্সের বাধাগুলি শনাক্ত ও ডিবাগ করতে দেয়।