শুধুমাত্র কম্পোজিটর প্রপার্টিতে স্টিক করুন এবং লেয়ারের সংখ্যা ম্যানেজ করুন

কম্পোজিটিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে পৃষ্ঠার আঁকা অংশগুলি স্ক্রিনে দেখানোর জন্য একসাথে রাখা হয়। কম্পোজিট করা নয় এমন অ্যানিমেশনের জন্য আরও কাজ করতে হয় এবং কম-এন্ড ফোনে বা মূল থ্রেডে পারফর্ম্যান্স-হেভি টাস্ক চলাকালীন জ্যাঙ্কি (মসৃণ নয়) হিসেবে দেখা যেতে পারে।

এই ক্ষেত্রে দুটি মূল ফ্যাক্টর আছে যা পৃষ্ঠার পারফর্ম্যান্সকে প্রভাবিত করে: কম্পোজিটর লেয়ারের সংখ্যা যা ম্যানেজ করতে হবে এবং অ্যানিমেশনের জন্য আপনি যে প্রপার্টি ব্যবহার করেন।

সারাংশ

  • আপনার অ্যানিমেশনের জন্য ট্রান্সফর্ম ও অস্বচ্ছতা পরিবর্তন করার বিকল্পে স্টিক করুন।
  • will-change বা translateZ-এর সাহায্যে চলমান এলিমেন্ট প্রোমোট করুন।
  • প্রোমোশন সংক্রান্ত নিয়মের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন; লেয়ারের জন্য মেমরি ও ম্যানেজমেন্ট প্রয়োজন।

অ্যানিমেশনের জন্য ট্রান্সফর্ম ও অস্বচ্ছতা পরিবর্তন ব্যবহার করুন

পিক্সেল পাইপলাইনের সবচেয়ে ভালো পারফর্ম করা ভার্সন লেআউট ও পেইন্ট, দুটিই এড়িয়ে যায় এবং শুধু কম্পোজিটিং পরিবর্তন প্রয়োজন হয়:

কোনও লে-আউট বা পেইন্ট ছাড়া পিক্সেল পাইপলাইন।

এটি করার জন্য আপনাকে শুধু কম্পোজিটর দ্বারা ম্যানেজ করা যায় এমন প্রপার্টি পরিবর্তন করতে হবে। আজকের দিনে শুধুমাত্র দুটি প্রপার্টির ক্ষেত্রে এটি প্রযোজ্য - transform এবং opacity:

লেআউট বা পেইন্ট ট্রিগার না করেই আপনি যেসব প্রপার্টি অ্যানিমেট করতে পারবেন।

transform এবং opacity ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা হল, আপনি যে এলিমেন্টে এইসব প্রপার্টি পরিবর্তন করবেন সেটি যেন নিজস্ব কম্পোজিটর লেয়ারে থাকে। লেয়ার তৈরি করতে আপনাকে অবশ্যই এলিমেন্ট প্রোমোট করতে হবে, যা আমরা পরে কভার করব।

আপনি যেসব এলিমেন্ট অ্যানিমেট করার পরিকল্পনা করছেন সেগুলি প্রোমোট করুন

"পেইন্ট জটিলতা সহজ করুন এবং পেইন্ট এরিয়া কমান" বিভাগে যেমন উল্লেখ করা হয়েছে, আপনি যেসব এলিমেন্ট অ্যানিমেট করার পরিকল্পনা করছেন (যুক্তিযুক্তভাবে, অতিরিক্ত করবেন না!) সেগুলি নিজস্ব লেয়ারে প্রোমোট করা উচিত:

.moving-element {
  will-change: transform;
}

অথবা, পুরনো ব্রাউজার বা will-change কাজ করে না এমন ব্রাউজারের জন্য:

.moving-element {
  transform: translateZ(0);
}

লেয়ার ম্যানেজ করা এবং লেয়ার এক্সপ্লোশন এড়ানো

লেয়ার ব্যবহার করলে পারফর্ম্যান্স ভাল হয়, তাই আপনার পৃষ্ঠার সব এলিমেন্টকে নিম্নলিখিত উপায়ে প্রোমোট করার ইচ্ছা হতে পারে:

* {
  will-change: transform;
  transform: translateZ(0);
}

এর অর্থ হল, আপনি পৃষ্ঠার প্রতিটি এলিমেন্ট প্রোমোট করতে চান। এখানে সমস্যা হল, আপনার তৈরি করা প্রতিটি লেয়ারের জন্য মেমরি ও ম্যানেজমেন্ট প্রয়োজন এবং সেটি ফ্রিতে পাওয়া যায় না। আসলে, সীমিত মেমরি সহ ডিভাইসে পারফর্ম্যান্সের উপর প্রভাব লেয়ার তৈরি করার যেকোনও সুবিধার চেয়ে অনেক বেশি হতে পারে। প্রতিটি লেয়ারের টেক্সচার GPU-তে আপলোড করতে হয়, তাই CPU ও GPU-এর মধ্যে ব্যান্ডউইথ এবং GPU-তে টেক্সচারের জন্য উপলভ্য মেমরির ক্ষেত্রে আরও সীমাবদ্ধতা থাকে।

আপনার অ্যাপের লেয়ার বুঝতে Chrome DevTools ব্যবহার করুন

Chrome DevTools-এ পেইন্ট প্রোফাইলারের জন্য টগল।

আপনার অ্যাপ্লিকেশনের লেয়ার এবং কোনও এলিমেন্টে কেন লেয়ার আছে তা বুঝতে, আপনাকে Chrome DevTools-এর টাইমলাইনে পেইন্ট প্রোফাইলার চালু করতে হবে:

এটি চালু করে আপনাকে একটি রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং শেষ হয়ে গেলে, আপনি ফ্রেম-প্রতি-সেকেন্ড বার এবং বিবরণের মধ্যে থাকা স্বতন্ত্র ফ্রেমে ক্লিক করতে পারবেন:

ডেভেলপার প্রোফাইলিং করতে আগ্রহী এমন একটি ফ্রেম।

এটিতে ক্লিক করলে আপনি বিবরণে একটি নতুন বিকল্প পাবেন: একটি লেয়ার ট্যাব।

Chrome DevTools-এ লেয়ার ট্যাব বোতাম।

এই বিকল্পটি একটি নতুন ভিউ নিয়ে আসবে যা আপনাকে সেই ফ্রেমের সময় সমস্ত লেয়ারে প্যান, স্ক্যান এবং জুম করার অনুমতি দেয়, সাথে প্রতিটি লেয়ার তৈরি করার কারণও দেখায়।

Chrome DevTools-এ লেয়ার ভিউ।

এই ভিউ ব্যবহার করে আপনি কতগুলি লেয়ার আছে তা ট্র্যাক করতে পারবেন। স্ক্রল করা বা ট্রানজিশনের মতো পারফর্ম্যান্স-ক্রিটিক্যাল অ্যাকশনের সময় কম্পোজিটিংয়ে আপনি অনেক সময় ব্যয় করলে (আপনার লক্ষ্য হওয়া উচিত প্রায় ৪-৫ মিলি সেকেন্ড), আপনার কতগুলি লেয়ার আছে, সেগুলি কেন তৈরি করা হয়েছে তা দেখতে আপনি এখানে দেওয়া তথ্য ব্যবহার করতে পারেন এবং সেখান থেকে আপনার অ্যাপে লেয়ারের সংখ্যা ম্যানেজ করতে পারেন।