ব্যবহারকারীদের এনগেজ ও রি-এনগেজ করতে পুশ বিজ্ঞপ্তি ব্যবহার করুন

Kate Jeffreys
Kate Jeffreys

পুশ বিজ্ঞপ্তি কেন ব্যবহার করবেন?

বিজ্ঞপ্তি ব্যবহারকারীকে তথ্যের ছোট ছোট অংশ দেখায়। ওয়েব অ্যাপ, ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ, সময়-সংবেদনশীল ইভেন্ট বা ব্যবহারকারীকে নিতে হবে এমন অ্যাকশন সম্পর্কে জানাতে বিজ্ঞপ্তি ব্যবহার করতে পারে।

বিজ্ঞপ্তির লুক-অ্যান্ড-ফিল প্ল্যাটফর্ম অনুযায়ী আলাদা হয়। যেমন:

Android ডিভাইসে একটি বিজ্ঞপ্তি।
MacBook-এ একটি বিজ্ঞপ্তি।

সাধারণত, ওয়েব ব্রাউজারকে অনুরোধ করার মাধ্যমে সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে তথ্য আদানপ্রদান শুরু করতে হয়। অন্যদিকে, ওয়েব পুশ টেকনোলজি আপনার অ্যাপের জন্য উপযুক্ত সময়ে বিজ্ঞপ্তি পাঠানোর জন্য আপনার সার্ভার কনফিগার করতে দেয়। একটি পুশ পরিষেবা প্রতিটি সাবস্ক্রাইব করা সার্ভিস ওয়ার্কারের জন্য অনন্য URL তৈরি করে। কোনও সার্ভিস ওয়ার্কারের URL-এ মেসেজ পাঠালে, সেই সার্ভিস ওয়ার্কারের উপর ইভেন্ট তৈরি হয় এবং এটি বিজ্ঞপ্তি দেখানোর জন্য প্রম্পট করে।

পুশ বিজ্ঞপ্তি ব্যবহারকারীদের আপনার অ্যাপ থেকে সর্বাধিক সুবিধা পেতে সাহায্য করতে পারে, তাদের এটি আবার খুলতে এবং লেটেস্ট তথ্যের উপর ভিত্তি করে এটি ব্যবহার করতে প্রম্পট করে।

বিজ্ঞপ্তি তৈরি করা ও পাঠানো

Notifications API ব্যবহার করে বিজ্ঞপ্তি তৈরি করুন। Notification অবজেক্টে title স্ট্রিং এবং options অবজেক্ট আছে। যেমন:

let title = 'Hi!';
let options = {
  body: 'Very Important Message',
  /* other options can go here */
};
let notification = new Notification(title, options);

বিজ্ঞপ্তি অ্যাক্টিভ থাকলে title বোল্ডে দেখানো হয় এবং body-এ অতিরিক্ত টেক্সট থাকে।

বিজ্ঞপ্তি পাঠানোর অনুমতি পাওয়া

বিজ্ঞপ্তি দেখানোর জন্য, আপনার অ্যাপকে অবশ্যই ব্যবহারকারীর থেকে অনুমতি নিতে হবে:

Notification.requestPermission();

পুশ বিজ্ঞপ্তি কীভাবে কাজ করে?

বিজ্ঞপ্তির আসল ক্ষমতা সার্ভিস ওয়ার্কার ও পুশ টেকনোলজির সমন্বয়ের মাধ্যমে পাওয়া যায়:

  • আপনার অ্যাপ স্ক্রিনে দেখা না গেলেও সার্ভিস ওয়ার্কার ব্যাকগ্রাউন্ডে চলতে এবং বিজ্ঞপ্তি দেখাতে পারে।

  • পুশ টেকনোলজি আপনাকে সার্ভার কনফিগার করতে দেয় যাতে আপনার অ্যাপের জন্য উপযুক্ত সময়ে বিজ্ঞপ্তি পাঠানো যায়। পুশ পরিষেবা প্রতিটি সাবস্ক্রাইব করা সার্ভিস ওয়ার্কারের জন্য অনন্য URL তৈরি করে। কোনও সার্ভিস ওয়ার্কারের URL-এ মেসেজ পাঠালে, সেই সার্ভিস ওয়ার্কারের উপর ইভেন্ট তৈরি হয় এবং এটি বিজ্ঞপ্তি দেখানোর জন্য প্রম্পট করে।

নিম্নলিখিত উদাহরণ ফ্লোতে, কোনও ক্লায়েন্ট সার্ভিস ওয়ার্কার রেজিস্টার করে এবং পুশ বিজ্ঞপ্তিতে সাবস্ক্রাইব করে। তারপর, সার্ভার সাবস্ক্রিপশন এন্ডপয়েন্টে একটি বিজ্ঞপ্তি পাঠায়।

ক্লায়েন্ট ও সার্ভিস ওয়ার্কার কোনও অতিরিক্ত লাইব্রেরি ছাড়াই ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। সার্ভারটি Node.js-এ express npm প্যাকেজ দিয়ে তৈরি করা হয়েছে এবং বিজ্ঞপ্তি পাঠাতে web-push npm প্যাকেজ ব্যবহার করে। সার্ভারে তথ্য পাঠাতে, ক্লায়েন্ট POST URL-এ কল করে যা সার্ভার প্রকাশ করেছে।

পার্ট ১: সার্ভিস ওয়ার্কার রেজিস্টার করা এবং পুশ সাবস্ক্রাইব করা

  1. একটি ক্লায়েন্ট অ্যাপ ServiceWorkerContainer.register()-এর সাথে সার্ভিস ওয়ার্কার রেজিস্টার করে। ক্লায়েন্ট ইনঅ্যাক্টিভ থাকলেও রেজিস্টার করা সার্ভিস ওয়ার্কার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে।

    ক্লায়েন্ট কোড:

    navigator.serviceWorker.register('sw.js');
    
  2. ক্লায়েন্ট বিজ্ঞপ্তি পাঠানোর জন্য ব্যবহারকারীর কাছে অনুমতি চায়।

    ক্লায়েন্ট কোড:

    Notification.requestPermission();
    
  3. পুশ বিজ্ঞপ্তি চালু করতে, সার্ভিস ওয়ার্কার পুশ সাবস্ক্রিপশন তৈরি করতে PushManager.subscribe() ব্যবহার করে। PushManager.subscribe()-এ কল করার সময়, সার্ভিস ওয়ার্কার শনাক্তকারী হিসেবে অ্যাপের API কী প্রদান করে।

    ক্লায়েন্ট কোড:

    navigator.serviceWorker.register('sw.js').then(sw => {
      sw.pushManager.subscribe({ /* API key */ });
    });
    

    Firebase Cloud Messaging-এর মতো পুশ পরিষেবা সাবস্ক্রিপশন মডেলে কাজ করে। PushManager.subscribe()-এ কল করে কোনও সার্ভিস ওয়ার্কার পুশ পরিষেবা সাবস্ক্রাইব করলে, পুশ পরিষেবা সেই সার্ভিস ওয়ার্কারের জন্য একটি অনন্য URL তৈরি করে। URL-টি সাবস্ক্রিপশন এন্ডপয়েন্ট হিসেবে পরিচিত।

  4. ক্লায়েন্ট অ্যাপ সার্ভারে সাবস্ক্রিপশন এন্ডপয়েন্ট পাঠায়।

    ক্লায়েন্ট কোড:

    navigator.serviceWorker.register('sw.js').then(sw => {
      sw.pushManager.subscribe({ /* API key */ }).then(subscription => {
        sendToServer(subscription, '/new-subscription', 'POST');
      });
    });
    

    সার্ভার কোড:

    app.post('/new-subscription', (request, response) => {
      // extract subscription from request
      // send 'OK' response
    });
    

পার্ট ২: বিজ্ঞপ্তি পাঠান

  1. সাবস্ক্রিপশন এন্ডপয়েন্টে ওয়েব সার্ভার বিজ্ঞপ্তি পাঠায়।

    সার্ভার কোড:

    const webpush = require('web-push');
    
    let options = { /* config info for cloud messaging and API key */ };
    let subscription = { /* subscription created in Part 1*/ };
    let payload = { /* notification */ };
    
    webpush.sendNotification(subscription, payload, options);
    
  2. সাবস্ক্রিপশন এন্ডপয়েন্টে পাঠানো বিজ্ঞপ্তিগুলি টার্গেট হিসেবে সার্ভিস ওয়ার্কারের সাথে পুশ ইভেন্ট ফায়ার করে। সার্ভিস ওয়ার্কার মেসেজটি পায় এবং ব্যবহারকারীকে বিজ্ঞপ্তি হিসেবে দেখায়।

    সার্ভিস ওয়ার্কার কোড:

    self.addEventListener('push', (event) => {
      let title = { /* get notification title from event data */ }
      let options = { /* get notification options from event data */ }
      showNotification(title, options);
    })
    
  3. ব্যবহারকারী বিজ্ঞপ্তির সাথে ইন্টার‍্যাক্ট করেন, যার ফলে ওয়েব অ্যাপ আগে থেকে অ্যাক্টিভ না থাকলে অ্যাক্টিভ হয়ে যায়।

পরবর্তী ধাপ

পরবর্তী ধাপ হিসেবে, পুশ বিজ্ঞপ্তি প্রয়োগ করুন!

প্রক্রিয়ার প্রতিটি ধাপে আপনাকে গাইড করার জন্য আমরা কোডল্যাবের একটি সিরিজ তৈরি করেছি।