WebOTP API এখন iframes-এর মধ্যে থেকে ওটিপি পেতে পারে।
এসএমএস ওটিপি (একবার ব্যবহারের পাসওয়ার্ড) সাধারণত ফোন নম্বর যাচাই করার জন্য ব্যবহার করা হয়, যেমন যাচাইকরণের দ্বিতীয় ধাপ হিসেবে অথবা ওয়েবে পেমেন্ট যাচাই করার জন্য। তবে, কপি-পেস্ট বা ম্যানুয়ালি ওটিপি লেখার জন্য ব্রাউজার ও এসএমএস অ্যাপের মধ্যে পরিবর্তন করার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও খারাপ হয়।
WebOTP API ওয়েবসাইটকে এসএমএস মেসেজ থেকে প্রোগ্রাম্যাটিক্যালি একবার ব্যবহারের পাসওয়ার্ড পাওয়ার এবং অ্যাপ পরিবর্তন না করে শুধুমাত্র একবার ট্যাপ করে ব্যবহারকারীদের জন্য ফর্মে অটোমেটিক সেটি লেখার সুবিধা দেয়। এসএমএসটি বিশেষভাবে ফর্ম্যাট করা এবং উৎসের সাথে বাউন্ড করা থাকে, তাই এটি ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে ওটিপি চুরি হওয়ার সম্ভাবনাও কমায়।
WebOTP-তে এখনও পর্যন্ত কাজ করে না এমন একটি ব্যবহারের ক্ষেত্র হল iframe-এর মধ্যে একটি অরিজিনকে টার্গেট করা। এটি সাধারণত পেমেন্ট কনফার্মেশনের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে 3D Secure-এর সাথে। ক্রস-অরিজিন iframe-এর জন্য সাধারণ ফর্ম্যাট থাকার কারণে, WebOTP API এখন Chrome 91 থেকে শুরু করে নেস্টেড অরিজিনের সাথে বাউন্ড করা OTP ডেলিভার করে।
WebOTP API কীভাবে কাজ করে
WebOTP API নিজেই যথেষ্ট সহজ:
…
const otp = await navigator.credentials.get({
otp: { transport:['sms'] }
});
…
এসএমএস মেসেজটি অবশ্যই অরিজিন-বাউন্ড ওয়ান-টাইম কোড দিয়ে ফর্ম্যাট করা হতে হবে।
Your OTP is: 123456.
@web-otp.example.com #12345
লক্ষ্য করুন যে শেষ লাইনে এটিতে বাউন্ড করার জন্য অরিজিন রয়েছে যার আগে
একটি @ এবং তারপরে ওটিপি রয়েছে যার আগে একটি # রয়েছে।
টেক্সট মেসেজ এলে, একটি তথ্য বার পপ-আপ করে এবং ব্যবহারকারীকে তার ফোন নম্বর যাচাই করার জন্য
প্রম্পট করে। ব্যবহারকারী Verify বোতামে ক্লিক করার পরে, ব্রাউজার অটোমেটিক সাইটে ওটিপি ফরওয়ার্ড করে এবং
navigator.credentials.get() সমাধান করে। তারপর ওয়েবসাইটটি ওটিপি এক্সট্র্যাক্ট করে যাচাইকরণ প্রক্রিয়া
সম্পূর্ণ করতে পারবে।
WebOTP API-এর সাহায্যে ওয়েবে ফোন নম্বর যাচাই করুন লিঙ্কে গিয়ে WebOTP ব্যবহার করার প্রাথমিক বিষয়গুলি জানুন।
ক্রস-অরিজিন iframe-এর ব্যবহারিক তথ্য
পেমেন্টের ক্ষেত্রে ক্রস-অরিজিন iframe-এর মধ্যে কোনও ফর্মে ওটিপি লেখা সাধারণ ব্যাপার। কিছু ক্রেডিট কার্ড ইস্যুকারী পেমেন্টকারীর সত্যতা যাচাই করার জন্য অতিরিক্ত যাচাইকরণ ধাপের প্রয়োজনীয়তা অনুভব করে। একে 3D Secure বলা হয় এবং ফর্মটি সাধারণত একই পৃষ্ঠায় iframe-এর মধ্যে দেখানো হয়, যাতে মনে হয় এটি পেমেন্ট ফ্লোয়েরই অংশ।
যেমন:
- একজন ব্যবহারকারী ক্রেডিট কার্ড দিয়ে এক জোড়া জুতো কেনার জন্য
shop.example-এ যান। - ক্রেডিট কার্ড নম্বর লেখার পরে, ইন্টিগ্রেটেড পেমেন্ট প্রদানকারী iframe-এর মধ্যে থেকে
bank.example-এর একটি ফর্ম দেখায়, যেখানে ব্যবহারকারীকে দ্রুত চেক-আউটের জন্য তার ফোন নম্বর যাচাই করতে বলা হয়। bank.exampleব্যবহারকারীকে একটি ওটিপি সহ এসএমএস পাঠায় যাতে তিনি সেটি লিখে নিজের পরিচয় যাচাই করতে পারেন।
ক্রস-অরিজিন iframe থেকে WebOTP API কীভাবে ব্যবহার করবেন
ক্রস-অরিজিন iframe-এর মধ্যে থেকে WebOTP API ব্যবহার করতে, আপনাকে দুটি জিনিস করতে হবে:
- এসএমএস টেক্সট মেসেজে টপ-ফ্রেম অরিজিন ও iframe অরিজিন, দুটিই অ্যানোটেট করুন।
- ব্যবহারকারীর থেকে সরাসরি ওটিপি পাওয়ার জন্য ক্রস-অরিজিন iframe-কে অনুমতি দিতে, অনুমতি সংক্রান্ত নীতি কনফিগার করুন।
আপনি নিজে ডেমোটি https://web-otp-iframe-demo.stackblitz.io লিঙ্কে গিয়ে দেখতে পারেন।
এসএমএস টেক্সট মেসেজে বাউন্ড-অরিজিন অ্যানোটেট করুন
iframe-এর মধ্যে থেকে WebOTP API কল করা হলে, এসএমএস টেক্সট মেসেজে অবশ্যই
টপ-ফ্রেম অরিজিন থাকতে হবে যার আগে @ থাকবে, তারপরে ওটিপি থাকবে যার আগে #
থাকবে, তারপরে iframe অরিজিন থাকবে যার আগে @ থাকবে।
@shop.example #123456 @bank.exmple
অনুমতি সংক্রান্ত নীতি কনফিগার করুন
ক্রস-অরিজিন iframe-এ WebOTP ব্যবহার করতে, এম্বেডারকে অবশ্যই otp-credentials অনুমতি সংক্রান্ত নীতি-এর মাধ্যমে এই API-তে অ্যাক্সেস দিতে হবে যাতে অনাকাঙ্ক্ষিত আচরণ এড়ানো যায়। সাধারণত, এই লক্ষ্য পূরণ করার দুটি উপায় আছে:
- HTTP হেডারের মাধ্যমে:
Permissions-Policy: otp-credentials=(self "https://bank.example")
- iframe
allowঅ্যাট্রিবিউটের মাধ্যমে:
<iframe src="https://bank.example/…" allow="otp-credentials"></iframe>
অনুমতি সংক্রান্ত নীতি কীভাবে নির্দিষ্ট করতে হয় সেই সম্পর্কে আরও উদাহরণ দেখুন।
Caveats
নেস্টিং লেভেল
বর্তমানে Chrome শুধুমাত্র ক্রস-অরিজিন iframe থেকে WebOTP API কল সাপোর্ট করে যার পূর্বপুরুষ চেনে একের বেশি নয় অনন্য অরিজিন আছে। নিম্নলিখিত পরিস্থিতিতে:
- a.com -> b.com
- a.com -> b.com -> b.com
- a.com -> a.com -> b.com
- a.com -> b.com -> c.com
b.com-এ WebOTP ব্যবহার করা যায় কিন্তু c.com-এ যায় না।
মনে রাখবেন যে চাহিদা কম এবং UX জটিলতার কারণে নিম্নলিখিত পরিস্থিতিও কাজ করে না।
- a.com -> b.com -> a.com (WebOTP API কল করে)
ইন্টারঅপারেবিলিটি
Chromium ছাড়া অন্যান্য ব্রাউজার ইঞ্জিন WebOTP API প্রয়োগ না করলেও,
Safari তার input[autocomplete="one-time-code"] সাপোর্টের সাথে
একই SMS ফর্ম্যাট শেয়ার করে। Safari-তে,
উৎসের সাথে মিলে যাওয়া, উৎস-বাউন্ড এককালীন কোড ফর্ম্যাট সহ এসএমএস
আসার সাথে সাথেই, কীবোর্ড ইনপুট ফিল্ডে ওটিপি লেখার সাজেশন দেয়।
এপ্রিল ২০২১ থেকে, Safari অনন্য এসএমএস ফর্ম্যাট ব্যবহার করে
% iframe-এ কাজ করে।
তবে, স্পেসিফিকেশন সংক্রান্ত আলোচনা @-এর সাথে শেষ হওয়ার কারণে, আমরা আশা করি যে
কাজ করে এমন এসএমএস ফর্ম্যাটের প্রয়োগ একত্রিত হবে।
মতামত
WebOTP API আরও উন্নত করার জন্য আপনার মতামত অমূল্য, তাই এটি ব্যবহার করে দেখুন এবং আপনার মতামত আমাদের জানান।