সম্পর্কিত অরিজিন অনুরোধের মাধ্যমে আপনার সাইট জুড়ে পাসকী আবার ব্যবহার করার অনুমতি দিন

পাসকী নির্দিষ্ট কোনও ওয়েবসাইটের সাথে যুক্ত থাকে এবং যে ওয়েবসাইটের জন্য এটি তৈরি করা হয়েছে, শুধু সেখানেই সাইন-ইন করার জন্য এটি ব্যবহার করা যায়।

এটি রিলাইং পার্টি ID (RP ID)-তে উল্লেখ করা থাকে, যা example.com ডোমেনের জন্য তৈরি করা পাসকীর ক্ষেত্রে www.example.com বা example.com হতে পারে।

RP আইডি সব জায়গায় যাচাইকরণের জন্য পাসকীগুলিকে একক ক্রেডেনশিয়াল হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখলেও, তারা নিম্নলিখিত ক্ষেত্রে সমস্যা তৈরি করে:

  • একাধিক ডোমেন সহ সাইট: একই কোম্পানির ম্যানেজ করা বিভিন্ন দেশ-নির্দিষ্ট ডোমেন (যেমন example.com এবং example.co.uk) জুড়ে সাইন-ইন করার জন্য ব্যবহারকারীরা একই পাসকী ব্যবহার করতে পারবেন না।
  • ব্র্যান্ডেড ডোমেন: ব্যবহারকারীরা একটি ব্র্যান্ডের ব্যবহার করা বিভিন্ন ডোমেন জুড়ে একই ক্রেডেনশিয়াল ব্যবহার করতে পারবেন না (যেমন acme.com এবং acmerewards.com)।
  • মোবাইল অ্যাপ: মোবাইল অ্যাপের নিজস্ব ডোমেন না থাকার কারণে ক্রেডেনশিয়াল ম্যানেজ করা কঠিন হয়ে পড়ে।

আইডেন্টিটি ফেডারেশনের উপর ভিত্তি করে কিছু সমাধান আছে এবং অন্যান্য সমাধান iframe-এর উপর ভিত্তি করে, তবে কিছু ক্ষেত্রে সেগুলি অসুবিধাজনক। সম্পর্কিত অরিজিন অনুরোধ একটি সমাধান অফার করে।

সমাধান

সম্পর্কিত অরিজিন অনুরোধ-এর মাধ্যমে, কোনও ওয়েবসাইট তার RP ID ব্যবহার করার জন্য অনুমোদিত অরিজিন নির্দিষ্ট করতে পারে।

এর ফলে ব্যবহারকারীরা আপনার পরিচালিত একাধিক সাইট জুড়ে একই পাসকী আবার ব্যবহার করতে পারবেন।

'সম্পর্কিত অরিজিন অনুরোধ' ব্যবহার করতে, আপনাকে নির্দিষ্ট URL-এ https://{RP ID}/.well-known/webauthn একটি বিশেষ JSON ফাইল পরিবেশন করতে হবে। example.com যদি অতিরিক্ত অরিজিনকে RP ID হিসেবে এটি ব্যবহার করার অনুমতি দিতে চায়, তাহলে এটি https://example.com/.well-known/webauthn:-এ নিম্নলিখিত ফাইলটি পরিবেশন করবে

{
  "origins": [
    "https://example.co.uk",
    "https://example.de",
    "https://example-rewards.com"
  ]
}

পরের বার এইসব সাইটের মধ্যে কোনও একটি পাসকী তৈরি (navigator.credentials.create) বা যাচাইকরণের (navigator.credentials.get) জন্য কল করলে যা RP আইডি হিসেবে example.com ব্যবহার করে, ব্রাউজার লক্ষ্য করবে যে RP আইডি অনুরোধকারী অরিজিনের সাথে মিলছে না। ব্রাউজার যদি সম্পর্কিত অরিজিন অনুরোধ সমর্থন করে, তাহলে এটি প্রথমে https://{RP ID}/.well-known/webauthn-এ webauthn ফাইল খোঁজে। ফাইলটি থাকলে, ব্রাউজার চেক করে দেখে যে অনুরোধ করা অরিজিনটি allowlist-এ আছে কিনা। হ্যাঁ হলে, এটি পাসকী তৈরি বা যাচাইকরণের ধাপগুলিতে এগিয়ে যায়।

ব্রাউজার যদি সম্পর্কিত অরিজিন অনুরোধ সমর্থন না করে, তাহলে এটি একটি SecurityError থ্রো করে।

ব্রাউজার সহায়তা

Chrome ও Safari-তে সম্পর্কিত অরিজিন অনুরোধ কাজ করে। জানুয়ারি ২০২৬ পর্যন্ত, Firefox এখনও ফিচারটি বিবেচনা করছে। আপনি Mozilla স্ট্যান্ডার্ড পজিশন সংক্রান্ত সমস্যা থেকে এর স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

নিম্নলিখিত ডেমো দুটি সাইট ব্যবহার করে, https://ror-1.glitch.me এবং https://ror-2.glitch.me। ব্যবহারকারীদের দুটি সাইটেই একই পাসকী দিয়ে সাইন-ইন করার সুবিধা দিতে, এটি 'সম্পর্কিত অরিজিন অনুরোধ' ব্যবহার করে যাতে ror-2.glitch.me তার RP ID হিসেবে ror-1.glitch.me ব্যবহার করতে পারে।

ডেমো

https://ror-2.glitch.me, ror-1.glitch.me-কে RP ID হিসেবে ব্যবহার করার জন্য 'সম্পর্কিত অরিজিন অনুরোধ' প্রয়োগ করে, তাই ror-1 এবং ror-2, পাসকী তৈরি বা এর মাধ্যমে যাচাই করার সময় ror-1.glitch.me-কে RP ID হিসেবে ব্যবহার করে। এছাড়াও, আমরা এইসব সাইট জুড়ে একটি শেয়ার করা পাসকী ডেটাবেস প্রয়োগ করেছি।

ব্যবহারকারীর নিম্নলিখিত অভিজ্ঞতা লক্ষ্য করুন:

  • আপনি ror-2-এ পাসকী তৈরি করতে এবং এর মাধ্যমে যাচাই করতে পারবেন—যদিও এর RP আইডি হল ror-1 (এবং ror-2 নয়)।
  • আপনি ror-1 বা ror-2-এর মধ্যে যেকোনও একটিতে পাসকী তৈরি করলে, ror-1 এবং ror-2 দুটিতেই এটি দিয়ে যাচাই করতে পারবেন। যেহেতু ror-2, ror-1-কে RP আইডি হিসেবে নির্দিষ্ট করে, তাই এইসব সাইটের যেকোনও একটি থেকে পাসকী তৈরি বা যাচাইকরণের অনুরোধ করা ror-1-এ অনুরোধ করার মতোই। RP আইডি হল একমাত্র জিনিস যা কোনও অনুরোধকে অরিজিনের সাথে যুক্ত করে।
  • আপনি ror-1 বা ror-2-এর মধ্যে যেকোনও একটিতে পাসকী তৈরি করলে, Chrome-এর মাধ্যমে ror-1 এবং ror-2 দুটিতেই এটি অটোফিল করা যাবে।
  • এইসব সাইটের যেকোনও একটিতে তৈরি করা ক্রেডেনশিয়ালের RP আইডি হবে ror-1।
Chrome দুটি সাইটেই অটোফিল করে।
'সম্পর্কিত অরিজিন অনুরোধ' ফিচারের জন্য, ব্যবহারকারীরা ror-1 এবং ror-2 জুড়ে একই পাসকী ক্রেডেনশিয়াল ব্যবহার করতে পারবেন। Chrome ক্রেডেনশিয়ালও অটোফিল করবে।

কোড দেখুন:

ধাপ ১: শেয়ার করা অ্যাকাউন্ট ডেটাবেস প্রয়োগ করা

আপনি যদি চান যে আপনার ব্যবহারকারীরা site-1 এবং site-2 জুড়ে একই পাসকী দিয়ে সাইন-ইন করতে সক্ষম হোক, তাহলে একটি অ্যাকাউন্ট ডেটাবেস প্রয়োগ করুন যা এই দুটি সাইট জুড়ে শেয়ার করা হয়।

ধাপ ২: site-1-এ আপনার .well-known/webauthn JSON ফাইল সেট-আপ করুন

প্রথমে, site-1.com কনফিগার করুন যাতে এটি site-2.com-কে RP ID হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়। এটি করতে, আপনার webauthn JSON ফাইল তৈরি করুন:

{
    "origins": [
        "https://site-2.com"
    ]
}

JSON অবজেক্টে অবশ্যই অরিজিন নামের কী থাকতে হবে যার ভ্যালু হল এক বা একাধিক স্ট্রিংয়ের অ্যারে যেখানে ওয়েব অরিজিন আছে।

গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা: সর্বাধিক ৫টি লেবেল

eTLD + ১ লেবেল এক্সট্র্যাক্ট করার জন্য এই তালিকার প্রতিটি এলিমেন্ট প্রসেস করা হবে। যেমন, example.co.uk এবং example.de-এর eTLD + ১ লেবেল হল example। কিন্তু example-rewards.com-এর eTLD + 1 লেবেল হল example-rewards। Chrome-এ, লেবেলের সর্বাধিক সংখ্যা হল ৫।

ধাপ ৩: site-1-এ আপনার .well-known/webauthn JSON পরিবেশন করুন

তারপর, site-1.com/.well-known/webauthn-এর অধীনে আপনার JSON ফাইল পরিবেশন করুন।

যেমন, এক্সপ্রেসের ক্ষেত্রে:

app.get("/.well-known/webauthn", (req, res) => {
  const origins = {
    origins: ["https://site-2.com"],
  };
  return res.json(origins);
});

এখানে, আমরা এক্সপ্রেস res.json ব্যবহার করছি, যা আগে থেকেই সঠিক content-type ('application/json') সেট করে;

ধাপ ৪: site-2-এ RP ID উল্লেখ করুন

আপনার site-2 কোডবেসে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে RP আইডি হিসেবে site-1.comসেট করুন:

  • ক্রেডেনশিয়াল তৈরি করার সময়:
    • site-1.com-কে ক্রেডেনশিয়াল তৈরিতে RP আইডি হিসেবে সেট করুন options যা navigator.credentials.create ফ্রন্টএন্ড কলে পাস করা হয় এবং সাধারণত সার্ভার-সাইডে তৈরি হয়।
    • আপনার ডেটাবেসে সেভ করার আগে ক্রেডেনশিয়াল যাচাইকরণ রান করার সময়, প্রত্যাশিত RP আইডি হিসেবে site-1.com সেট করুন।
  • যাচাইকরণের পরে:
    • site-1.com-কে যাচাইকরণে RP আইডি হিসেবে সেট করুন options যা navigator.credentials.get ফ্রন্টএন্ড কলে পাস করা হয় এবং সাধারণত সার্ভার-সাইডে জেনারেট করা হয়।
    • সার্ভারে যাচাই করার জন্য প্রত্যাশিত RP আইডি হিসেবে site-1.com সেট করুন, কারণ আপনি ব্যবহারকারীকে যাচাই করার আগে ক্রেডেনশিয়াল যাচাইকরণ চালান।

সমস্যার সমাধান

Chrome-এ সমস্যার মেসেজ পপ-আপ।
ক্রেডেনশিয়াল তৈরি করার সময় Chrome-এ সমস্যার মেসেজ। `https://{RP ID}/.well-known/webauthn` লিঙ্কে আপনার `.well-known/webauthn` ফাইল খুঁজে না পাওয়া গেলে এই সমস্যা হয়।
Chrome-এ সমস্যার মেসেজ পপ-আপ।
ক্রেডেনশিয়াল তৈরি করার সময় Chrome-এ দেখানো সমস্যার মেসেজ। আপনার `.well-known/webauthn` ফাইল খুঁজে পাওয়া গেলেও, আপনি যে উৎস থেকে ক্রেডেনশিয়াল তৈরি করার চেষ্টা করছেন সেটি তালিকাভুক্ত না থাকলে এই সমস্যা হয়।

বিবেচনা করার মতো অন্যান্য বিষয়

বিভিন্ন সাইট ও মোবাইল অ্যাপ জুড়ে পাসকী শেয়ার করা

সম্পর্কিত অরিজিন অনুরোধ আপনার ব্যবহারকারীদের একাধিক সাইট জুড়ে পাসকী আবার ব্যবহার করার অনুমতি দেয়। আপনার ব্যবহারকারীদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ জুড়ে পাসকী আবার ব্যবহার করার অনুমতি দিতে, নিম্নলিখিত টেকনিক ব্যবহার করুন:

বিভিন্ন সাইট জুড়ে পাসওয়ার্ড শেয়ার করুন

সম্পর্কিত অরিজিন অনুরোধ আপনার ব্যবহারকারীদের বিভিন্ন সাইট জুড়ে পাসকী আবার ব্যবহার করার অনুমতি দেয়। বিভিন্ন সাইট জুড়ে পাসওয়ার্ড শেয়ার করার সমাধান, বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজারের ক্ষেত্রে আলাদা হয়। Google Password Manager-এর জন্য, ডিজিটাল অ্যাসেট লিঙ্ক ব্যবহার করুন। Safari-তে অন্য সিস্টেম আছে।

ক্রেডেনশিয়াল ম্যানেজার ও ইউজার এজেন্টের ভূমিকা

এটি সাইট ডেভেলপার হিসেবে আপনার কাজের পরিধির বাইরে, তবে মনে রাখবেন যে দীর্ঘমেয়াদে, RP ID যেন ব্যবহারকারীর এজেন্ট বা ক্রেডেনশিয়াল ম্যানেজারে ব্যবহারকারীর কাছে দৃশ্যমান না হয়। পরিবর্তে, ইউজার এজেন্ট এবং ক্রেডেনশিয়াল ম্যানেজারদের উচিত ব্যবহারকারীদের দেখানো যে তাদের ক্রেডেনশিয়াল কোথায় ব্যবহার করা হয়েছে। এই পরিবর্তন প্রয়োগ করতে সময় লাগবে। সাময়িক সমাধান হিসেবে বর্তমান ওয়েবসাইট ও আসল রেজিস্ট্রেশন সাইট, দুটিই দেখানো যেতে পারে।