আধুনিক টুলিংয়ের মাধ্যমে আপনার ওয়েবঅ্যাপ স্ক্যাফোল্ড করুন
ভূমিকা
হ্যালো হ্যালো। ওয়েব অ্যাপ তৈরি করেন এমন যেকেউ জানেন যে নিজেকে প্রোডাক্টিভ রাখা কতটা গুরুত্বপূর্ণ। সঠিক বয়লারপ্লেট খুঁজে পাওয়া, ডেভেলপমেন্ট ও টেস্টিং ওয়ার্কফ্লো সেট-আপ করা এবং আপনার সব সোর্স ছোট ও কম্প্রেস করার মতো বিরক্তিকর কাজ নিয়ে চিন্তা করতে হলে তা চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
সৌভাগ্যবশত আধুনিক ফ্রন্ট-এন্ড টুলিং এর বেশিরভাগই অটোমেট করতে সাহায্য করতে পারে, যা আপনাকে একটি কিক-অ্যাস অ্যাপ লেখার উপর ফোকাস করতে দেয়। এই নিবন্ধটি আপনাকে দেখাবে কীভাবে Yeoman ব্যবহার করতে হয়, ওয়েব অ্যাপের জন্য টুলগুলির একটি ওয়ার্কফ্লো যা Polymer ব্যবহার করে অ্যাপ তৈরিকে স্ট্রীমলাইন করে, ওয়েব কম্পোনেন্ট ব্যবহার করে অ্যাপ ডেভেলপ করার জন্য পলিফিল এবং সুগারের একটি লাইব্রেরি।
ইয়ো, গ্রান্ট ও বাওয়ারের সাথে পরিচয় করুন
Yeoman হল হ্যাট পরা একজন ব্যক্তি যার কাছে আপনার প্রোডাক্টিভিটি উন্নত করার জন্য তিনটি টুল আছে:
- yo হল একটি স্ক্যাফোল্ডিং টুল যা ফ্রেমওয়ার্ক-নির্দিষ্ট স্ক্যাফোল্ডের একটি ইকোসিস্টেম অফার করে, যাকে জেনারেটর বলা হয় যা আমি আগে উল্লেখ করেছি এমন কিছু ক্লান্তিকর কাজ সম্পাদন করতে ব্যবহার করা যেতে পারে।
- আপনার প্রোজেক্ট তৈরি, প্রিভিউ ও পরীক্ষা করার জন্য grunt ব্যবহার করা হয়, Yeoman টিম ও grunt-contrib-এর কিউরেট করা টাস্কের সাহায্যে এটি করা সম্ভব হয়েছে।
- bower ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়, যাতে আপনাকে আর ম্যানুয়ালি স্ক্রিপ্ট ডাউনলোড ও ম্যানেজ করতে না হয়।
মাত্র এক বা দুটি কমান্ডের সাহায্যে, Yeoman আপনার অ্যাপের (বা মডেলের মতো স্বতন্ত্র অংশের) জন্য বয়লারপ্লেট কোড লিখতে পারে, আপনার Sass কম্পাইল করতে পারে, আপনার CSS, JS, HTML এবং ছবিগুলিকে ছোট করতে এবং একত্রিত করতে পারে এবং আপনার বর্তমান ডিরেক্টরিতে একটি সাধারণ ওয়েব সার্ভার চালু করতে পারে। এটি আপনার ইউনিট টেস্ট ও আরও অনেক কিছু রান করতে পারে।
আপনি Node Packaged Modules (npm) থেকে জেনারেটর ইনস্টল করতে পারবেন এবং এখন ২২০টির বেশি জেনারেটর উপলভ্য আছে, যার মধ্যে অনেকগুলি ওপেন-সোর্স কমিউনিটি লিখেছে। জনপ্রিয় জেনারেটরের মধ্যে রয়েছে generator-angular, generator-backbone এবং generator-ember।
Node.js-এর সাম্প্রতিক ভার্সন ইনস্টল করে, আপনার সবচেয়ে কাছের টার্মিনালে গিয়ে রান করুন:
$ npm install -g yo
ব্যস, এটুকুই যথেষ্ট! আপনার কাছে এখন Yo, Grunt এবং Bower আছে এবং আপনি সরাসরি কমান্ড-লাইন থেকে সেগুলি চালাতে পারবেন। yo রান করার আউটপুট এখানে দেওয়া হল:
পলিমার জেনারেটর
আমি আগেই বলেছি, পলিমার হল পলিফিল ও সুগারের লাইব্রেরি যা আধুনিক ব্রাউজারে ওয়েব কম্পোনেন্ট ব্যবহার করার সুবিধা দেয়। এই প্রোজেক্টের মাধ্যমে ডেভেলপাররা ভবিষ্যতের প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপ তৈরি করতে পারবেন এবং W3C-কে জানাতে পারবেন যে ইন-ফ্লাইট স্পেসিফিকেশন কোথায় আরও উন্নত করা যেতে পারে।
generator-polymer হল একটি নতুন জেনারেটর যা আপনাকে Yeoman ব্যবহার করে পলিমার অ্যাপ স্ক্যাফোল্ড করতে সাহায্য করে, আপনাকে কমান্ড লাইনের মাধ্যমে সহজেই পলিমার (কাস্টম) এলিমেন্ট তৈরি এবং কাস্টমাইজ করতে দেয় এবং HTML ইম্পোর্ট ব্যবহার করে সেগুলি ইম্পোর্ট করতে দেয়। এটি আপনার জন্য বয়লারপ্লেট কোড লিখে আপনার সময় বাঁচায়।
এরপর, এটি রান করে Polymer-এর জেনারেটর ইনস্টল করুন:
$ npm install generator-polymer -g
এইটুকুই। আপনার অ্যাপে এখন ওয়েব কম্পোনেন্ট সুপার-পাওয়ার আছে!
আমাদের নতুন ইনস্টল করা জেনারেটরে কিছু নির্দিষ্ট বিট আছে যেগুলি আপনি অ্যাক্সেস করতে পারবেন:
polymer:element-এর মাধ্যমে নতুন স্বতন্ত্র পলিমার এলিমেন্ট স্ক্যাফোল্ড করা হয়। যেমন:yo polymer:element carouselpolymer:appব্যবহার করে আপনার প্রাথমিক index.html, Gruntfile.js স্ক্যাফোল্ড করা হয়, যাতে আপনার প্রোজেক্টের জন্য বিল্ড-টাইম কনফিগারেশনের পাশাপাশি Grunt টাস্ক এবং প্রোজেক্টের জন্য সাজেস্ট করা ফোল্ডার স্ট্রাকচার থাকে। এছাড়াও, এটি আপনার প্রোজেক্টের স্টাইলের জন্য Sass Bootstrap ব্যবহার করার বিকল্প দেবে।
আসুন, একটি Polymer অ্যাপ তৈরি করি
আমরা কিছু কাস্টম পলিমার এলিমেন্ট এবং আমাদের নতুন জেনারেটর ব্যবহার করে একটি সাধারণ ব্লগ তৈরি করতে যাচ্ছি।
শুরু করতে, টার্মিনালে যান, একটি নতুন ডিরেক্টরি তৈরি করুন এবং mkdir my-new-project && cd $_ ব্যবহার করে এতে cd করুন। আপনি এখন এটি রান করে আপনার Polymer অ্যাপ কিক-স্টার্ট করতে পারবেন:
$ yo polymer
এটি Bower থেকে Polymer-এর লেটেস্ট ভার্সন পায় এবং আপনার ওয়ার্কফ্লোর জন্য index.html, ডিরেক্টরি স্ট্রাকচার ও Grunt টাস্ক স্ক্যাফোল্ড করে। অ্যাপটি রেডি হতে হতে আপনি এক কাপ কফি খেয়ে নিন না কেন?
ঠিক আছে, তাহলে এর পরে আমরা grunt server রান করে দেখতে পারি যে অ্যাপটি কেমন দেখতে লাগে:
সার্ভার LiveReload-কে সাপোর্ট করে, যার অর্থ হল আপনি টেক্সট এডিটর চালু করতে, কাস্টম এলিমেন্ট এডিট করতে পারবেন এবং সেভ করার সময় ব্রাউজার রিলোড হবে। এটি আপনার অ্যাপের বর্তমান অবস্থার একটি সুন্দর রিয়েল-টাইম ভিউ দেয়।
এরপর, ব্লগ পোস্ট দেখানোর জন্য একটি নতুন পলিমার এলিমেন্ট তৈরি করা যাক।
$ yo polymer:element post
Yeoman আমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন আমরা কনস্ট্রাক্টর যোগ করতে চাই কিনা অথবা index.html-এ পোস্ট এলিমেন্ট যোগ করার জন্য HTML ইম্পোর্ট ব্যবহার করতে চাই কিনা। এখনকার মতো প্রথম দুটি বিকল্পে 'না' বলি এবং তৃতীয় বিকল্পটি ফাঁকা রাখি।
$ yo polymer:element post
[?] Would you like to include constructor=''? No
[?] Import to your index.html using HTML imports? No
[?] Import other elements into this one? (e.g 'another_element.html' or leave blank)
create app/elements/post.html
এটি /elements ডিরেক্টরিতে post.html নামে একটি নতুন পলিমার এলিমেন্ট তৈরি করে:
<polymer-element name="post-element" attributes="">
<template>
<style>
@host { :scope {display: block;} }
</style>
<span>I'm <b>post-element</b>. This is my Shadow DOM.</span>
</template>
<script>
Polymer('post-element', {
//applyAuthorStyles: true,
//resetStyleInheritance: true,
created: function() { },
enteredView: function() { },
leftView: function() { },
attributeChanged: function(attrName, oldVal, newVal) { }
});
</script>
</polymer-element>
এতে রয়েছে:
- আপনার কাস্টম এলিমেন্ট-এর জন্য বয়লারপ্লেট কোড, যা আপনাকে পৃষ্ঠায় কাস্টম DOM এলিমেন্ট টাইপ ব্যবহার করতে দেয় (যেমন
<post-element>) - ‘নেটিভ’ ক্লায়েন্ট-সাইড টেমপ্লেটিংয়ের জন্য টেমপ্লেট ট্যাগ এবং আপনার এলিমেন্টের স্টাইল এনক্যাপসুলেট করার জন্য স্যাম্পেল স্কোপড স্টাইল
- এলিমেন্ট রেজিস্ট্রেশন বয়লারপ্লেট এবং লাইফসাইকেল ইভেন্ট।
ডেটার আসল সোর্স নিয়ে কাজ করা
আমাদের ব্লগে নতুন পোস্ট লিখতে ও পড়তে একটি জায়গা লাগবে। আসল ডেটা পরিষেবার সাথে কাজ করার পদ্ধতি দেখাতে, আমরা Google Apps Spreadsheets API ব্যবহার করব। এটি আমাদের Google Docs ব্যবহার করে তৈরি করা যেকোনও স্প্রেডশিটের কন্টেন্ট সহজেই পড়তে দেয়।
এটি সেট-আপ করা যাক:
আপনার ব্রাউজারে (এইসব ধাপের জন্য Chrome ব্যবহার করার সাজেশন দেওয়া হয়) এই Google Docs স্প্রেডশিট খুলুন। এতে নিম্নলিখিত ফিল্ডের অধীনে স্যাম্পেল পোস্ট ডেটা থাকে:
- আইডি
- শীর্ষক
- লেখক
- কন্টেন্ট
- তারিখ
- কীওয়ার্ড
- ই-মেল (লেখকের)
- স্লাগ (আপনার পোস্টের স্লাগ URL-এর জন্য)
স্প্রেডশিটের নিজস্ব কপি তৈরি করতে, ফাইল মেনুতে গিয়ে কপি তৈরি করুন বিকল্প বেছে নিন। আপনি নিজের সুবিধামতো কন্টেন্ট এডিট করতে, পোস্ট যোগ করতে বা সরাতে পারবেন।
আবার ফাইল মেনুতে গিয়ে ওয়েবে প্রকাশ করুন বিকল্প বেছে নিন।
প্রকাশ করা শুরু করুন বিকল্পে ক্লিক করুন
প্রকাশিত ডেটার লিঙ্ক পান বিকল্পের অধীনে, শেষ টেক্সট বক্স থেকে, প্রদত্ত URL-এর কী অংশটি কপি করুন। এটি দেখতে এইরকম: https://docs.google.com/spreadsheet/ccc?key=0AhcraNy3sgspdDhuQ2pvN21JVW9NeVA0M1h4eGo3RGc#gid=0
নিম্নলিখিত URL-এ যেখানে your-key-goes-here লেখা আছে সেখানে কী পেস্ট করুন: https://spreadsheets.google.com/feeds/list/your-key-goes-here/od6/public/values?alt=json-in-script&callback=। উপরে উল্লেখ করা কী ব্যবহার করে তৈরি করা উদাহরণ https://spreadsheets.google.com/feeds/list/0AhcraNy3sgspdDhuQ2pvN21JVW9NeVA0M1h4eGo3RGc/od6/public/values?alt=json-in-script-এর মতো দেখতে হতে পারে।
আপনার ব্লগ কন্টেন্টের JSON ভার্সন দেখতে, URL আপনার ব্রাউজারে পেস্ট করে সেখানে নেভিগেট করতে পারবেন। URL-টি নোট করে নিন এবং তারপরে এই ডেটার ফর্ম্যাট পর্যালোচনা করার জন্য কিছুটা সময় ব্যয় করুন কারণ পরে স্ক্রিনে এটি দেখানোর জন্য আপনাকে এটি বারবার করতে হবে।
আপনার ব্রাউজারে JSON আউটপুট দেখতে একটু কঠিন লাগতে পারে, তবে চিন্তা করবেন না! আমরা শুধু আপনার পোস্টের ডেটাতেই আগ্রহী।
Google Spreadsheets API আপনার ব্লগ স্প্রেডশিটের প্রতিটি ফিল্ডকে একটি বিশেষ প্রিফিক্স post.gsx$ সহ আউটপুট করে। যেমন: post.gsx$title.$t, post.gsx$author.$t, post.gsx$content.$t ইত্যাদি। আমাদের JSON আউটপুটে প্রতিটি "সারি" বারবার চেক করার সময়, প্রতিটি পোস্টের জন্য প্রাসঙ্গিক ভ্যালু ফিরে পেতে আমরা এইসব ফিল্ড রেফারেন্স করব।
আপনার স্প্রেডশিটের ডেটার সাথে মার্ক-আপের অংশ বাইন্ড করতে, আপনি এখন নতুন স্ক্যাফোল্ড করা পোস্ট এলিমেন্ট এডিট করতে পারবেন। এটি করার জন্য, আমরা একটি অ্যাট্রিবিউট post যোগ করি, যা পোস্টের শীর্ষক, লেখক, কন্টেন্ট এবং আমাদের আগে তৈরি করা অন্যান্য ফিল্ড পড়বে। selected অ্যাট্রিবিউট (যা আমরা পরে পূরণ করব) ব্যবহার করা হয় শুধুমাত্র তখনই পোস্ট দেখানোর জন্য যখন কোনও ব্যবহারকারী এটির জন্য সঠিক স্লাগে নেভিগেট করেন।
<polymer-element name="post-element" attributes="post selected">
<template>
<style>
@host { :scope {display: block;} }
</style>
<div class="col-lg-4">
<template if="[[post.gsx$slug.$t === selected]]">
<h2>
<a href="#[[post.gsx$slug.$t]]">
[[post.gsx$title.$t ]]
</a>
</h2>
<p>By [[post.gsx$author.$t]]</p>
<p>[[post.gsx$content.$t]]</p>
<p>Published on: [[post.gsx$date.$t]]</p>
<small>Keywords: [[post.gsx$keywords.$t]]</small>
</template>
</div>
</template>
<script>
Polymer('post-element', {
created: function() { },
enteredView: function() { },
leftView: function() { },
attributeChanged: function(attrName, oldVal, newVal) { }
});
</script>
</polymer-element>
এরপর, yo polymer:element blog রান করে এমন একটি ব্লগ এলিমেন্ট তৈরি করা যাক যাতে পোস্টের কালেকশন ও আপনার ব্লগের লেআউট, দুটিই থাকবে।
$ yo polymer:element blog
[?] Would you like to include constructor=''? No
[?] Import to your index.html using HTML imports? Yes
[?] Import other elements into this one? (e.g 'another_element.html' or leave blank) post.html
create app/elements/blog.html
এইবার আমরা HTML ইমপোর্ট ব্যবহার করে index.html-এ ব্লগ ইমপোর্ট করি, কারণ আমরা চাই যে এটি পৃষ্ঠায় দেখানো হোক। বিশেষ করে তৃতীয় প্রম্পটের জন্য, আমরা post.html-কে এমন এলিমেন্ট হিসেবে উল্লেখ করি যা আমরা অন্তর্ভুক্ত করতে চাই।
আগের মতোই, একটি নতুন এলিমেন্ট ফাইল তৈরি করা হয় (blog.html) এবং /elements-এ যোগ করা হয়, এবার post.html ইমপোর্ট করা হয় এবং টেমপ্লেট ট্যাগের মধ্যে <post-element> অন্তর্ভুক্ত করা হয়:
<link rel="import" href="post.html">
<polymer-element name="blog-element" attributes="">
<template>
<style>
@host { :scope {display: block;} }
</style>
<span>I'm <b>blog-element</b>. This is my Shadow DOM.</span>
<post-element></post-element>
</template>
<script>
Polymer('blog-element', {
//applyAuthorStyles: true,
//resetStyleInheritance: true,
created: function() { },
enteredView: function() { },
leftView: function() { },
attributeChanged: function(attrName, oldVal, newVal) { }
});
</script>
</polymer-element>
যেহেতু আমরা HTML ইমপোর্ট (অন্যান্য HTML ডকুমেন্টে HTML ডকুমেন্ট অন্তর্ভুক্ত এবং পুনরায় ব্যবহার করার একটি উপায়) ব্যবহার করে আমাদের ইন্ডেক্সে ব্লগ এলিমেন্ট ইমপোর্ট করতে বলেছি, তাই আমরা এটিও যাচাই করতে পারি যে এটি ডকুমেন্টে সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা <head>:
<!doctype html>
<head>
<meta charset="utf-8">
<meta http-equiv="X-UA-Compatible" content="IE=edge">
<title></title>
<meta name="description" content="">
<meta name="viewport" content="width=device-width">
<link rel="stylesheet" href="styles/main.css">
<!-- build:js scripts/vendor/modernizr.js -->
<script src="bower_components/modernizr/modernizr.js"></script>
<!-- endbuild -->
<!-- Place your HTML imports here -->
<link rel="import" href="elements/blog.html">
</head>
<body>
<div class="container">
<div class="hero-unit" style="width:90%">
<blog-element></blog-element>
</div>
</div>
<script>
document.addEventListener('WebComponentsReady', function() {
// Perform some behaviour
});
</script>
<!-- build:js scripts/vendor.js -->
<script src="bower_components/polymer/polymer.min.js"></script>
<!-- endbuild -->
</body>
</html>
অসাধারণ।
Bower ব্যবহার করে ডিপেন্ডেন্সি যোগ করা হচ্ছে
এরপর, posts.json-এ পড়ার জন্য Polymer JSONP ইউটিলিটি এলিমেন্ট ব্যবহার করতে আমাদের এলিমেন্ট এডিট করা যাক। আপনি রিপোজিটরি গিট ক্লোন করে অথবা bower install polymer-elements রান করিয়ে Bower-এর মাধ্যমে polymer-elements ইনস্টল করে অ্যাডাপ্টার পেতে পারেন।
ইউটিলিটি পেয়ে গেলে, আপনাকে এটি আপনার blog.html এলিমেন্টে ইম্পোর্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে:
<link rel="import" href="../bower_components/polymer-jsonp/polymer-jsonp.html">
এরপর, এটির জন্য ট্যাগ অন্তর্ভুক্ত করুন এবং আমাদের ব্লগ পোস্ট স্প্রেডশিটে আগের থেকে url প্রদান করুন, শেষে &callback= যোগ করুন:
<polymer-jsonp auto url="https://spreadsheets.google.com/feeds/list/your-key-value/od6/public/values?alt=json-in-script&callback=" response="[[posts]]"></polymer-jsonp>
এটি চালু থাকলে, আমাদের স্প্রেডশিট একবার পড়া হয়ে গেলে, আমরা এখন সেটির উপর ইটারেট করার জন্য টেমপ্লেট যোগ করতে পারি। প্রথমটি সূচিপত্র আউটপুট করে, যেখানে পোস্টের লিঙ্ক করা শীর্ষকটি তার স্লাগের দিকে নির্দেশ করে।
<!-- Table of contents -->
<ul>
<template repeat="[[post in posts.feed.entry]]">
<li><a href="#[[post.gsx$slug.$t]]">[[post.gsx$title.$t]]</a></li>
</template>
</ul>
দ্বিতীয়টি প্রতিটি এন্ট্রির জন্য post-element-এর একটি ইনস্ট্যান্স রেন্ডার করে এবং সেই অনুযায়ী পোস্টের কন্টেন্ট পাস করে। লক্ষ্য করুন যে আমরা একটি post অ্যাট্রিবিউট পাস করছি যা একটি স্প্রেডশিট সারির জন্য পোস্ট কন্টেন্ট এবং একটি selected অ্যাট্রিবিউটকে উপস্থাপন করে যা আমরা একটি রুটের মাধ্যমে পূরণ করব।
<!-- Post content -->
<template repeat="[[post in posts.feed.entry]]">
<post-element post="[[post]]" selected="[[route]]"></post-element>
</template>
আমাদের টেমপ্লেটে আপনি যে repeat অ্যাট্রিবিউট ব্যবহার হতে দেখছেন, সেটি আমাদের পোস্টের অ্যারে কালেকশনের প্রতিটি এলিমেন্টের জন্য [[ bindings ]] সহ একটি ইনস্ট্যান্স তৈরি করে এবং বজায় রাখে, যখন এটি প্রদান করা হয়।
এখন বর্তমান [[route]] পপুলেট করার জন্য আমরা Flatiron director নামক একটি লাইব্রেরি ব্যবহার করব যা URL হ্যাশ পরিবর্তন হলেই [[route]]-এর সাথে বাইন্ড করে।
ভাগ্যিস, একটি পলিমার এলিমেন্ট (more-elements প্যাকেজের অংশ) আছে যা আমরা এর জন্য ব্যবহার করতে পারি। /elements ডিরেক্টরিতে কপি করা হয়ে গেলে, আমরা <flatiron-director route="[[route]]" autoHash></flatiron-director>-এর মাধ্যমে এটিকে রেফারেন্স করতে পারি, route-কে প্রপার্টি হিসেবে নির্দিষ্ট করে, যার সাথে আমরা বাইন্ড করতে চাই এবং এটিকে যেকোনও হ্যাশ পরিবর্তনের (autoHash) মান অটোমেটিক পড়তে বলি।
সবকিছু একসাথে করে আমরা এখন পাই:
<link rel="import" href="post.html">
<link rel="import" href="polymer-jsonp/polymer-jsonp.html">
<link rel="import" href="flatiron-director/flatiron-director.html">
<polymer-element name="blog-element" attributes="">
<template>
<style>
@host { :scope {display: block;} }
</style>
<div class="row">
<h1><a href="/#">My Polymer Blog</a></h1>
<flatiron-director route="[[route]]" autoHash></flatiron-director>
<h2>Posts</h2>
<!-- Table of contents -->
<ul>
<template repeat="[[post in posts.feed.entry]]">
<li><a href="#[[post.gsx$slug.$t]]">[[post.gsx$title.$t]]</a></li>
</template>
</ul>
<!-- Post content -->
<template repeat="[[post in posts.feed.entry]]">
<post-element post="[[post]]" selected="[[route]]"></post-element>
</template>
</div>
<polymer-jsonp auto url="https://spreadsheets.google.com/feeds/list/0AhcraNy3sgspdHVQUGd2M2Q0MEZnRms3c3dDQWQ3V1E/od6/public/values?alt=json-in-script&callback=" response="[[posts]]"></polymer-jsonp>
</template>
<script>
Polymer('blog-element', {
created: function() {},
enteredView: function() { },
leftView: function() { },
attributeChanged: function(attrName, oldVal, newVal) { }
});
</script>
</polymer-element>
দারুণ! আমাদের এখন একটি সাধারণ ব্লগ আছে যা JSON থেকে ডেটা পড়ছে এবং Yeoman-এর সাথে স্ক্যাফোল্ড করা দুটি পলিমার এলিমেন্ট ব্যবহার করছে।
থার্ড-পার্টি এলিমেন্টের সাথে কাজ করা
ওয়েব কম্পোনেন্টের চারপাশে এলিমেন্ট ইকোসিস্টেম সম্প্রতি বৃদ্ধি পেয়েছে এবং customelements.io-এর মতো কম্পোনেন্ট গ্যালারি সাইট দেখা যেতে শুরু করেছে। কমিউনিটির তৈরি করা এলিমেন্টগুলি দেখে, আমি gravatar প্রোফাইল ফেচ করার জন্য একটি পেয়েছি এবং আমরা আসলে এটি নিয়ে আমাদের ব্লগ সাইটেও যোগ করতে পারি।
আপনার /elements ডিরেক্টরিতে গ্রাভাটার এলিমেন্ট সোর্স কপি করুন, post.html-এ HTML ইমপোর্টের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করুন এবং তারপরে আপনার টেমপ্লেটে
<link rel="import" href="gravatar-element/src/gravatar.html">
<polymer-element name="post-element" attributes="post selected">
<template>
<style>
@host { :scope {display: block;} }
</style>
<div class="col-lg-4">
<template if="[[post.gsx$slug.$t === selected]]">
<h2><a href="#[[post.gsx$slug.$t]]">[[post.gsx$title.$t]]</a></h2>
<p>By [[post.gsx$author.$t]]</p>
<gravatar-element username="[[post.gsx$email.$t]]" size="100"></gravatar-element>
<p>[[post.gsx$content.$t]]</p>
<p>[[post.gsx$date.$t]]</p>
<small>Keywords: [[post.gsx$keywords.$t]]</small>
</template>
</div>
</template>
<script>
Polymer('post-element', {
created: function() { },
enteredView: function() { },
leftView: function() { },
attributeChanged: function(attrName, oldVal, newVal) { }
});
</script>
</polymer-element>
এর থেকে আমরা কী পাই তা দেখা যাক:
সুন্দর!
তুলনামূলকভাবে কম সময়ে, আমরা বেশ কিছু ওয়েব কম্পোনেন্ট দিয়ে তৈরি একটি সহজ অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যেখানে বয়লারপ্লেট কোড লেখা, ম্যানুয়ালি ডিপেন্ডেন্সি ডাউনলোড করা বা লোকাল সার্ভার বা বিল্ড ওয়ার্কফ্লো সেট-আপ করার মতো কোনও ঝামেলা নেই।
আপনার অ্যাপ্লিকেশন অপ্টিমাইজ করা হচ্ছে
Yeoman ওয়ার্কফ্লোতে Grunt নামে আরেকটি ওপেন-সোর্স প্রোজেক্ট অন্তর্ভুক্ত থাকে - এটি একটি টাস্ক রানার যা আপনার অ্যাপ্লিকেশনের একটি অপ্টিমাইজ করা ভার্সন তৈরি করার জন্য বেশ কয়েকটি বিল্ড-নির্দিষ্ট টাস্ক (একটি Gruntfile-এ সংজ্ঞায়িত) চালাতে পারে। grunt নিজে থেকে রান করলে, লিন্টিং, টেস্টিং ও বিল্ডিংয়ের জন্য জেনারেটরের সেট-আপ করা default টাস্ক এক্সিকিউট করবে:
grunt.registerTask('default', [
'jshint',
'test',
'build'
]);
উপরের jshint টাস্ক আপনার পছন্দ জানতে .jshintrc ফাইল চেক করবে, তারপর আপনার প্রোজেক্টের সব জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে এটি রান করবে। JSHint-এর সাথে আপনার বিকল্পের সম্পূর্ণ বিবরণ পেতে, ডকুমেন্ট চেক করুন।
test টাস্কটি দেখতে কিছুটা এইরকম এবং এটি Mocha-এর মতো টেস্ট ফ্রেমওয়ার্কের জন্য আপনার অ্যাপ তৈরি ও পরিবেশন করতে পারে। Mocha হল আমাদের সাজেস্ট করা একটি টেস্ট ফ্রেমওয়ার্ক। এটি আপনার জন্য টেস্টও এক্সিকিউট করবে:
grunt.registerTask('test', [
'clean:server',
'createDefaultTemplate',
'jst',
'compass',
'connect:test',
'mocha'
]);
এই ক্ষেত্রে আমাদের অ্যাপটি খুবই সহজ, তাই আমরা টেস্ট লেখার কাজটি আপনার জন্য আলাদা এক্সারসাইজ হিসেবে ছেড়ে দেব। আমাদের বিল্ড প্রসেস ম্যানেজ করার জন্য আরও কিছু জিনিস প্রয়োজন, তাই আসুন দেখে নেওয়া যাক আমাদের Gruntfile.js-এ সংজ্ঞায়িত grunt build টাস্ক কী করবে:
grunt.registerTask('build', [
'clean:dist', // Clears out your .tmp/ and dist/ folders
'compass:dist', // Compiles your Sassiness
'useminPrepare', // Looks for <!-- special blocks --> in your HTML
'imagemin', // Optimizes your images!
'htmlmin', // Minifies your HTML files
'concat', // Task used to concatenate your JS and CSS
'cssmin', // Minifies your CSS files
'uglify', // Task used to minify your JS
'copy', // Copies files from .tmp/ and app/ into dist/
'usemin' // Updates the references in your HTML with the new files
]);
grunt build রান করুন এবং আপনার অ্যাপের প্রোডাকশন রেডি ভার্সন তৈরি হয়ে যাবে, যা আপনি শিপ করতে পারবেন। এটি ব্যবহার করে দেখা যাক।
হয়ে গেছে!
আপনি যদি কোনও জায়গায় আটকে যান, তাহলে https://github.com/addyosmani/polymer-blog লিঙ্কে গিয়ে পলিমার-ব্লগের প্রি-বিল্ট ভার্সন চেক করে দেখতে পারেন।
আমাদের স্টোরে আর কী কী আছে?
ওয়েব কম্পোনেন্ট এখনও বিবর্তনের পর্যায়ে রয়েছে এবং সেই কারণে এর সাথে সম্পর্কিত টুলিংও তাই।
আমরা বর্তমানে দেখছি যে কীভাবে কেউ Vulcanize (Polymer প্রোজেক্টের একটি টুল) এর মতো প্রোজেক্টের মাধ্যমে উন্নত লোডিং পারফর্ম্যান্সের জন্য তাদের HTML ইম্পোর্ট কনক্যাটিনেট করতে পারে এবং কীভাবে কম্পোনেন্টের ইকোসিস্টেম Bower-এর মতো প্যাকেজ ম্যানেজারের সাথে কাজ করতে পারে।
এইসব প্রশ্নের আরও ভাল উত্তর আমাদের কাছে থাকলে, আমরা আপনাকে জানাব, তবে সামনে অনেক উত্তেজনাপূর্ণ সময় আছে।
Bower-এর সাথে Polymer স্ট্যান্ডঅ্যালোন ইনস্টল করা
আপনি যদি Polymer-এর লাইট ভার্সন দিয়ে শুরু করতে চান, তাহলে Bower থেকে সরাসরি এটি স্ট্যান্ডঅ্যালোন হিসেবে ইনস্টল করতে পারেন, এর জন্য এটি রান করুন:
bower install polymer
যা আপনার bower_components ডিরেক্টরিতে এটি যোগ করবে। তারপর আপনি ম্যানুয়ালি আপনার অ্যাপ্লিকেশন ইনডেক্সে এটি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে এবং ভবিষ্যতে রক করতে পারবেন।
আপনার কী মনে হয়?
এখন আপনি জানেন যে কীভাবে Yeoman-এর সাথে ওয়েব কম্পোনেন্ট ব্যবহার করে পলিমার অ্যাপ স্ক্যাফোল্ড করতে হয়। জেনারেটর সম্পর্কে আপনার কোনও মতামত থাকলে, কমেন্ট করে আমাদের জানান অথবা কোনও সমস্যা থাকলে তা ফাইল করুন অথবা Yeoman ইস্যু ট্র্যাকারে পোস্ট করুন। আপনি যদি চান যে জেনারেটর অন্য কোনও কাজ আরও ভালভাবে করুক, তাহলে আমাদের জানান। আপনার ব্যবহার এবং মতামতের মাধ্যমেই আমরা উন্নতি করতে পারি :)