এটি ইনস্টল করার উপযুক্ত করুন

beforeinstallprompt ইভেন্টের জন্য শুনুন

ব্রাউজার beforeinstallprompt ইভেন্ট ফায়ার করলে, সেটি ইঙ্গিত করে যে ওয়েব অ্যাপ ইনস্টল করা যাবে এবং ব্যবহারকারীকে ইনস্টল বোতাম দেখানো যাবে। অ্যাপটি ইন্সটল করার মানদণ্ড পূরণ করলে beforeinstallprompt ইভেন্টটি ট্রিগার হয়।

ইভেন্ট ক্যাপচার করার মাধ্যমে ডেভেলপাররা ইনস্টলেশন কাস্টমাইজ করতে পারেন এবং ব্যবহারকারীকে ইনস্টল করার জন্য প্রম্পট করতে পারেন যখন তারা মনে করেন যে এটিই সেরা সময়।

  1. প্রোজেক্ট এডিট করার জন্য এডিট করতে রিমিক্স করুন বিকল্পে ক্লিক করুন।
  2. window অবজেক্টে beforeinstallprompt ইভেন্ট হ্যান্ডলার যোগ করুন।
  3. event গ্লোবাল ভেরিয়েবেল হিসেবে সেভ করুন; পরে প্রম্পট দেখানোর জন্য আমাদের এটির প্রয়োজন হবে।
  4. 'ইনস্টল করুন' বোতামটি আনহাইড করুন।

কোড:

window.addEventListener('beforeinstallprompt', (event) => {
  // Prevent the mini-infobar from appearing on mobile.
  event.preventDefault();
  console.log('👍', 'beforeinstallprompt', event);
  // Stash the event so it can be triggered later.
  window.deferredPrompt = event;
  // Remove the 'hidden' class from the install button container.
  divInstall.classList.toggle('hidden', false);
});

'ইনস্টল করুন' বোতামে ক্লিক করা ম্যানেজ করুন

ইনস্টল করার প্রম্পট দেখাতে, সেভ করা beforeinstallprompt ইভেন্টে prompt() কল করুন। ইনস্টল বোতাম ক্লিক হ্যান্ডলারে prompt() কল করা হয় কারণ prompt() অবশ্যই ব্যবহারকারীর জেসচার থেকে কল করতে হবে।

  1. ইনস্টল বোতামের জন্য ক্লিক ইভেন্ট হ্যান্ডলার যোগ করুন।
  2. সেভ করা beforeinstallprompt ইভেন্টে prompt()-কে কল করুন।
  3. প্রম্পটের ফলাফল লগ করুন।
  4. সেভ করা beforeinstallprompt ইভেন্ট নাল হিসেবে সেট করুন।
  5. ইনস্টল বোতাম লুকান।

কোড:

butInstall.addEventListener('click', async () => {
  console.log('👍', 'butInstall-clicked');
  const promptEvent = window.deferredPrompt;
  if (!promptEvent) {
    // The deferred prompt isn't available.
    return;
  }
  // Show the install prompt.
  promptEvent.prompt();
  // Log the result
  const result = await promptEvent.userChoice;
  console.log('👍', 'userChoice', result);
  // Reset the deferred prompt variable, since
  // prompt() can only be called once.
  window.deferredPrompt = null;
  // Hide the install button.
  divInstall.classList.toggle('hidden', true);
});

ইনস্টল ইভেন্ট ট্র্যাক করুন

'ইনস্টল করুন' বোতামের মাধ্যমে ওয়েব অ্যাপ ইনস্টল করা হল ব্যবহারকারীর এটি ইনস্টল করার একটি উপায় মাত্র। এছাড়াও, তারা Chrome-এর মেনু, মিনি-ইনফোবার এবং অমনিবক্সে দেখানো আইকন ব্যবহার করতে পারেন। আপনি appinstalled ইভেন্ট শুনে ইনস্টল করার এইসব উপায় ট্র্যাক করতে পারবেন।

  1. window অবজেক্টে একটি appinstalled ইভেন্ট হ্যান্ডলার যোগ করুন।
  2. ইনস্টল ইভেন্টটি অ্যানালিটিক্স বা অন্য পদ্ধতিতে লগ করুন।

কোড:

window.addEventListener('appinstalled', (event) => {
  console.log('👍', 'appinstalled', event);
  // Clear the deferredPrompt so it can be garbage collected
  window.deferredPrompt = null;
});

আরও পড়ুন

অভিনন্দন, আপনার অ্যাপ এখন ইনস্টল করা যাবে!

আপনি আরও কিছু কাজ করতে পারেন: