I/O 2019-এ web.dev

নতুন লুক। নতুন ডকুমেন্ট। নতুন ব্লগ!

I/O-এর ঠিক আগে, Chrome Dev Summit-এ আমাদের বিটা লঞ্চের পর থেকে আমরা কী নিয়ে কাজ করছি তা আপনাকে জানাতে আমরা একটি দ্রুত আপডেট দিতে চেয়েছিলাম।

নতুন লুক

আমরা চাই web.dev-এ পড়ার অভিজ্ঞতা যেন সেরা হয়—এমন কিছু যা লোকজন তাদের ফোন, ট্যাবলেট ও ডেস্কটপে খোলার জন্য অপেক্ষা করে।

এই ভার্সনে, আমরা উন্নত টাইপোগ্রাফি ও আরও আকর্ষণীয় ভিজ্যুয়াল সহ নতুন ডিজাইন লঞ্চ করেছি। আমাদের কাছে এখনও বেশ কিছু UI ফিচার আছে যা আমরা আগামী মাসগুলিতে প্রকাশ করার পরিকল্পনা করছি, তবে আমরা আশা করি আপনি এই নতুন ভিজ্যুয়াল স্টাইলটি পছন্দ করবেন 💅

Lighthouse-এর জন্য উন্নত সহায়তা

Lighthouse পারফর্ম্যান্স কভার

'জানুন' বিভাগে, আমরা আপডেট করা ছবি, স্কোরিং এক্সপ্লেনার এবং নির্দিষ্ট বিষয়ে আরও গভীরে যাওয়ার জন্য গাইডের লিঙ্ক সহ নতুন Lighthouse অডিট ডকুমেন্ট প্রকাশ করেছি।

এছাড়াও, আমরা এইসব ডকুমেন্ট আমাদের পরিমাপ করার টুলের সাথে কানেক্ট করেছি যাতে আপনি সাইট অডিট করার সময় প্রতিটি ফলাফলের অর্থ এবং কীভাবে তা ঠিক করতে হয় সেই সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পারেন।

নতুন ব্লগ!

সবশেষে, আমাদের নতুন ব্লগ আছে।

খুব বেশিদিন আগের কথা নয়, আমাদের টিম HTML5Rocks নামে একটি সাইট তৈরি করেছিল। HTML5Rocks-কে সবসময় এমন একদল মানুষের মতো মনে হয়েছে যারা ওয়েবে কী কী করা সম্ভব সেই বিষয়ে তাদের সম্মিলিত উত্তেজনা শেয়ার করার জন্য একসাথে এসেছেন।

HTML5Rocks লোগো।

web.dev তৈরি করার সময় আমরা প্রায়ই বলেছি যে আমরা "HTML5Rocks ম্যাজিক ✨" ফিরিয়ে আনতে চাই। সম্ভাব্য বিষয় সম্পর্কে লোকজনকে উৎসাহিত করতে চাই এবং নতুন পরিষেবা ব্যবহার করে তাদের রিমিক্স করতে ও রানিং কোড নিয়ে খেলতে দিতে চাই। তাই web.dev ব্লগের জন্য, আমরা সবকিছু উন্মুক্ত, পরীক্ষামূলক এবং মজাদার রাখার লক্ষ্য নিয়েছি। 👩‍🔬

শেষ করা হচ্ছে

আপনি যদি web.dev-এর লেটেস্ট খবরের সাথে আপ-টু-ডেট থাকতে চান, তাহলে আমাদের নিউজলেটারে যোগ দিতে নিচের ডানদিকের কোণায় থাকা ছোট সাবস্ক্রাইব বোতামে ক্লিক করতে পারেন অথবা আপনার পছন্দের ফিড রিডারে সাইটটি যোগ করতে পারেন।

এই বছরের I/O নিয়ে আমরা খুবই উৎসাহিত, তাই আগামী কয়েক দিন ও সপ্তাহে নতুন কন্টেন্ট রিলিজ করার সময় অবশ্যই চেক করে দেখবেন। অনেক কিছু আসতে চলেছে এবং আমরা আপনার সাথে তা শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছি না।

ধন্যবাদ! 👋

- web.dev ক্রু