WebRTC এখন W3C এবং IETF স্ট্যান্ডার্ড

WebRTC-এর ইতিহাস, আর্কিটেকচার, ব্যবহারের ক্ষেত্র এবং ভবিষ্যতের একটি সংক্ষিপ্ত ওভারভিউ।

Huib Kleinhout
Huib Kleinhout

ওয়েব স্ট্যান্ডার্ড নির্ধারণ করার প্রসেসটি দীর্ঘ এবং এটি ব্রাউজার জুড়ে উপযোগিতা, ধারাবাহিকতা ও মানানসই হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আজ W3C এবং IETF সম্ভবত মহামারীর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ডগুলির একটি সম্পূর্ণ করার কথা ঘোষণা করেছে: WebRTC।

ইতিহাস

WebRTC হল এমন একটি প্ল্যাটফর্ম যা ব্রাউজার, মোবাইল অ্যাপ এবং ডেস্কটপ অ্যাপকে রিয়েল-টাইম কমিউনিকেশন ক্ষমতা প্রদান করে, সাধারণত ভিডিও কলের জন্য ব্যবহৃত হয়। এই প্ল্যাটফর্মে প্রযুক্তি ও স্ট্যান্ডার্ডের একটি বিস্তারিত সেট রয়েছে। Google ২০০৯ সালে WebRTC তৈরি করার আইডিয়া নিয়ে আসে, যা Adobe Flash এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের বিকল্প হিসেবে কাজ করে, যা ব্রাউজারে চালানো যায় না। ব্রাউজার-ভিত্তিক প্রোডাক্টের আগের জেনারেশন লাইসেন্সপ্রাপ্ত নিজস্ব টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। Hangouts সহ বিভিন্ন প্রোডাক্ট এই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। Google তখন সেইসব কোম্পানি অধিগ্রহণ করে যাদের থেকে এই প্রযুক্তির লাইসেন্স নেওয়া হয়েছিল এবং ওপেন সোর্স WebRTC প্রোজেক্ট হিসেবে এটি উপলভ্য করে। এই কোডবেস Chrome-এ ইন্টিগ্রেট করা আছে এবং WebRTC ব্যবহার করে এমন বেশিরভাগ অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করে। Mozilla, Microsoft, Cisco এবং Ericsson-এর মতো অন্যান্য ব্রাউজার ভেন্ডর এবং ইন্ডাস্ট্রি লিডারদের সাথে, WebRTC-এর স্ট্যান্ডার্ডাইজেশন W3C এবং IETF-এ শুরু করা হয়েছিল। ২০১৩ সালে, Mozilla এবং Google তাদের ব্রাউজারের মধ্যে ভিডিও কলিং প্রদর্শন করেছে। স্ট্যান্ডার্ডের বিবর্তনের মাধ্যমে, অনেক আর্কিটেকচারাল আলোচনার ফলে ব্রাউজার জুড়ে বাস্তবায়নের পার্থক্য দেখা দিয়েছে এবং সামঞ্জস্য ও ইন্টারঅপারেবিলিটিকে চ্যালেঞ্জ করেছে। এইসব মতবিরোধের বেশিরভাগই শেষ পর্যন্ত মিটে যায় কারণ গত কয়েক বছরে স্ট্যান্ডার্ড চূড়ান্ত করা হয়েছে। WebRTC স্পেসিফিকেশনের সাথে এখন প্ল্যাটফর্ম টেস্টের সম্পূর্ণ সেট এবং মানানসই হওয়ার সমস্যা সমাধানের টুল রয়েছে এবং ব্রাউজারগুলি সেই অনুযায়ী তাদের ইমপ্লিমেন্টেশন অনেকটা মানিয়ে নিয়েছে। এর ফলে ওয়েব ডেভেলপারদের সেই কঠিন সময়ের অবসান হয়েছে যেখানে তাদের ক্রমাগত বিভিন্ন ব্রাউজার ইমপ্লিমেন্টেশন ও স্পেসিফিকেশন পরিবর্তনের সাথে নিজেদের পরিষেবা মানিয়ে নিতে হত।

আর্কিটেকচার ও কার্যকারিতা

RTCPeerConnection API হল WebRTC স্পেসিফিকেশনের মূল অংশ। RTCPeerConnection, পিয়ার-টু-পিয়ার প্রোটোকল ব্যবহার করে যোগাযোগ করার জন্য দুটি আলাদা এন্ডপয়েন্টে দুটি অ্যাপ্লিকেশন কানেক্ট করার কাজ করে। PeerConnection API, ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাক্সেস করার জন্য getUserMedia-এর সাথে এবং স্ক্রিন কন্টেন্ট ক্যাপচার করার জন্য getDisplayMedia-এর সাথে ঘনিষ্ঠভাবে ইন্টার‍্যাক্ট করে। WebRTC আপনাকে অডিও এবং/অথবা ভিডিও কন্টেন্ট সহ স্ট্রিম পাঠাতে ও গ্রহণ করতে দেয়, এর পাশাপাশি DataChannel-এর মাধ্যমে ইচ্ছামতো বাইনারি ডেটাও পাঠাতে ও গ্রহণ করতে দেয়। অডিও ও ভিডিও প্রসেস, এনকোড ও ডিকোড করার জন্য মিডিয়া ফাংশনালিটি যেকোনও WebRTC ইমপ্লিমেন্টেশনের মূল ভিত্তি প্রদান করে। WebRTC বিভিন্ন অডিও কোডেক সাপোর্ট করে, যার মধ্যে Opus সবচেয়ে বেশি ব্যবহৃত ও বহুমুখী। ভিডিও প্রসেস করার জন্য WebRTC ইমপ্লিমেন্টেশনে Google-এর ফ্রিতে ব্যবহারযোগ্য VP8 ভিডিও কোডেক এবং H.264, দুটিই কাজ করতে হবে। WebRTC কানেকশন সবসময় এনক্রিপ্ট করা থাকে, যা দুটি আগে থেকে থাকা প্রোটোকলের মাধ্যমে করা হয়: DTLS এবং SRTP। WebRTC, ভিডিও কোডেক (VP8, H264), নেটওয়ার্ক ট্রাভার্সাল (ICE), ট্রান্সপোর্ট (RTP, SCTP) থেকে শুরু করে মিডিয়া ডেসক্রিপশন প্রোটোকল (SDP) পর্যন্ত, আগে থেকে থাকা স্ট্যান্ডার্ড ও প্রযুক্তির উপর ব্যাপকভাবে নির্ভর করে। এটি ৫০টিরও বেশি RFC-তে একসাথে বাঁধা আছে।

ব্যবহারের ক্ষেত্র: যখন মিলিসেকেন্ডের ব্যাপার

WebRTC ব্যাপকভাবে সময়-সংবেদনশীল অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়, যেমন রিমোট সার্জারি, সিস্টেম মনিটরিং এবং অটোনোমাস গাড়ির রিমোট কন্ট্রোল এবং UDP-তে তৈরি ভয়েস বা ভিডিও কল যেখানে বাফারিং করা সম্ভব নয়। Google, Facebook, Cisco, RingCentral ও Jitsi-র মতো কোম্পানির প্রায় সব ব্রাউজার-ভিত্তিক ভিডিও কলিং পরিষেবা WebRTC ব্যবহার করে। Google Stadia এবং NVIDIA GeForce NOW, WebRTC ব্যবহার করে যাতে ক্লাউড থেকে ওয়েব ব্রাউজারে গেমপ্লে স্ট্রিম করার সময় কোনও বিলম্ব না হয়।

অতিমারীর কারণে ভিডিও কলিং পারফর্ম্যান্সের উপর ফোকাস করা হচ্ছে

গত এক বছরে, ব্রাউজার থেকে ভিডিও কলিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে Chrome-এ WebRTC-এর ব্যবহার ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। মহামারীর সময় ভিডিও কলিং যে অনেক মানুষের জীবনের একটি মৌলিক অংশ হয়ে উঠেছে তা স্বীকার করে, ব্রাউজার ভেন্ডররা ভিডিও কলিং নির্ভর করে এমন প্রযুক্তি অপ্টিমাইজ করা শুরু করেছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ রিসোর্স-ডিমান্ডিং বড় মিটিং এবং ভিডিও মিটিংয়ে ভিডিও এফেক্ট আরও সাধারণ হয়ে উঠেছে যখন কর্মচারী এবং ছাত্ররা বাড়ি থেকে কাজ এবং পড়াশোনা শুরু করেছে। গত এক বছরে ভিডিও কলিংয়ের ক্ষেত্রে Chrome-এর ব্যাটারি খরচ ৩০% পর্যন্ত কমেছে এবং অত্যধিক ব্যবহারের ক্ষেত্রে আরও অপ্টিমাইজেশন করা হবে। Mozilla, Apple ও Microsoft মহামারীর সময় WebRTC প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে, বিশেষ করে এখনকার ফর্ম্যালাইজ করা স্ট্যান্ডার্ড মেনে চলার ব্যাপারে।

WebRTC-এর ভবিষ্যৎ

W3C স্ট্যান্ডার্ড হিসেবে WebRTC এখন সম্পূর্ণ হলেও, উন্নতি করা এখনও চলছে। নতুন ভিডিও কোডেক AV1 যা ব্যান্ডউইথের ৫০% পর্যন্ত সাশ্রয় করে তা WebRTC এবং ওয়েব ব্রাউজারে উপলভ্য হচ্ছে। ওপেন সোর্স কোড বেসে ক্রমাগত উন্নতি হলে, আশা করা যায় যে স্ট্রিম করা ভিডিওর কোয়ালিটি আরও উন্নত হবে এবং দেরি হওয়ার সমস্যা আরও কমবে। WebRTC NV নতুন ব্যবহারের ক্ষেত্র চালু করার জন্য পরিপূরক API তৈরি করার উদ্যোগ নেয়। এতে আগে থেকে থাকা API-এর এক্সটেনশন থাকে, যা স্কেলেবল ভিডিও কোডিং-এর মতো আগে থেকে থাকা কার্যকারিতার উপর আরও নিয়ন্ত্রণ দেয় এবং সেইসাথে API-এর উপরও নিয়ন্ত্রণ দেয়, যা নিম্ন-স্তরের কম্পোনেন্ট-এ অ্যাক্সেস দেয়। পরেরটি ওয়েব ডেভেলপারদের আরও বেশি ফ্লেক্সিবিলিটি প্রদান করে যাতে তারা হাই-পারফর্ম্যান্স কাস্টম WebAssembly কম্পোনেন্ট ইন্টিগ্রেট করে নতুন কিছু তৈরি করতে পারেন। উদীয়মান 5G নেটওয়ার্ক এবং আরও ইন্টার‍্যাক্টিভ পরিষেবার চাহিদার সাথে, আমরা আশা করছি যে আগামী বছরে WebRTC-এর উপরে তৈরি পরিষেবার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাবে।