সাইটের স্পিড উন্নত করলে কীভাবে উপার্জন বাড়তে পারে তা স্টেকহোল্ডারদের দেখান।
অনেক পরিশ্রমের পর, তুমি এটা করে দেখিয়েছ। আপনি নিজের কোম্পানির সাইটকে উল্লেখযোগ্যভাবে দ্রুত করে তুলেছেন। এখন সবচেয়ে মজার কাজটা করার সময়: আপনার কাজের ফলে কত অতিরিক্ত উপার্জন হয়েছে তা স্টেকহোল্ডারদের দেখানো!
এই পোস্টে আমরা মোবাইল কনভার্সনের আপেক্ষিক রেট হিসেব করে কীভাবে তা করা যায় তা দেখব। এই মেট্রিকটি উপযোগী কারণ এটি সাইটের উন্নতির প্রভাবকে পরিমাপ করে এবং মার্কেটিং ক্যাম্পেনের মতো বাহ্যিক কারণগুলিকে বাদ দেয়, যা আপনার ফলাফলকে অস্পষ্ট করতে পারে। চলুন, শুরু করা যাক!
আপেক্ষিক মোবাইল কনভার্সন রেট (Rel mCvR)
কোনও সাইটের কনভার্সন রেট সাইটের বৈশিষ্ট্য—যেমন স্পিড ও ব্যবহারযোগ্যতা—এবং বাহ্যিক কারণ—যেমন মার্কেটিং ক্যাম্পেন, সিজনাল ইভেন্ট এবং মার্কেটিং চ্যানেলের মিশ্রণ দ্বারা প্রভাবিত হতে পারে।
যেহেতু আপনি জানতে আগ্রহী যে সাইটের স্পিড কীভাবে কনভার্সনকে প্রভাবিত করে, তাই মোবাইল সাইট সবচেয়ে প্রাসঙ্গিক— সেখানেই আপনি স্পিড উন্নত করার সুবিধা সবচেয়ে বেশি দেখতে পাবেন। তবে, শুধু মোবাইল কনভার্সন রেট দেখার পরিবর্তে, আপনি আপেক্ষিক মোবাইল কনভার্সন রেট (Rel mCvR) বিশ্লেষণ করবেন, যা মোবাইল কনভার্সন রেটকে ডেস্কটপ কনভার্সন রেট দিয়ে ভাগ করে গণনা করা হয়। এই পদ্ধতিটি বাহ্যিক কারণ থেকে আসা নয়েজ কমায়, যা ডেস্কটপ এবং মোবাইল উভয়কেই প্রভাবিত করে, এবং মোবাইল সাইটের কার্যকারিতা বৃদ্ধি আসলে স্পিড উন্নত করার কারণে হয়েছে কিনা তা দেখা সহজ করে তোলে।

বিশ্লেষণ করা হচ্ছে
আপনার সাইটের Google Analytics-এ আপনার অ্যাক্সেস আছে কিনা তা নিশ্চিত করুন, অথবা অ্যানালিটিক্স টিমের সাথে কোলাবোরেট করুন। আপনার Google Analytics অ্যাকাউন্ট না থাকলে, Analytics ব্যবহার শুরু করুন লিঙ্ক থেকে কীভাবে অ্যাকাউন্ট সেট-আপ করতে হয় তা জানতে পারবেন।
ধাপ ১: Google Analytics-এ গিয়ে অ্যাডমিন বিকল্পে ক্লিক করুন। ভিউ বিকল্পের মধ্যে, ভিউ সেটিংস বেছে নিন। সেখানে, ভিউ আইডি কপি করুন।
ধাপ ২: এই স্প্রেডশিটে যান এবং ফাইল বিকল্পে ক্লিক করে একটি কপি তৈরি করুন।
ধাপ ৩: Google Analytics থেকে ভিউ আইডি নিয়ে স্প্রেডশিটের B3,
C3 এবং D3 ফিল্ডে
পেস্ট করুন।
আপনার Google Analytics-এ ই-কমার্স কনভার্সন রেটের পরিবর্তে লক্ষ্য থাকলে,
B6 এবং C6 ফিল্ড পরিবর্তন করুন যাতে আপনি ga:transactionsPerSession সরিয়ে দিতে পারেন এবং পরিবর্তে
দুটি ফিল্ডে ga:goalConversionRateAll টাইপ করুন।
ধাপ ৪: স্প্রেডশিটে, অ্যাড-অন, Google Analytics বিকল্পে ক্লিক করুন এবং রিপোর্ট রান করুন বিকল্প বেছে নিন। তারপর স্প্রেডশিট পৃষ্ঠা Rel mCvR-এ যান এবং ফলাফল দেখুন।
আপনি এখন একটি চার্ট দেখতে পাবেন যা দেখতে অনেকটা এইরকম:

ধাপ ৬: চার্ট ব্যবহার করে, স্পিড অপ্টিমাইজেশনের আগের সময়কাল (যখন লোড টাইম বেশি ছিল) এবং স্পিড অপ্টিমাইজেশনের পরের সময়কাল (যখন লোড টাইম কম হওয়া উচিত) শনাক্ত করুন যা আপনি বিশ্লেষণ করতে চান। এই উদাহরণে, আপনি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আট সপ্তাহের সাথে আগস্ট-সেপ্টেম্বর মাসের আট সপ্তাহের তুলনা করবেন।
ধাপ ৭: নতুন শিটে, দুটি সময়সীমার জন্য গড় লোড টাইম এবং rel mCvR গণনা করুন। তারপর, স্পিড অপ্টিমাইজেশনের পরে (উদাহরণে আগস্ট–সেপ্টেম্বর) মোবাইল ভিজিটরদের থেকে আসা উপার্জন যোগ করুন। আপনি Google Analytics-এ দর্শক > মোবাইল > এক নজরে বিভাগে উপার্জনের ডেটা দেখতে পাবেন।

ধাপ ৮: এখন হিসেব করুন যে Rel mCvR উন্নত না হলে উপার্জন কত হত। এটি করতে, মোট উপার্জন (€১,৮৩৫,৯৬২)-কে বর্তমান Rel mCvR (৫১%) দিয়ে ভাগ করুন এবং স্পিড অপ্টিমাইজেশনের আগের সময়সীমার Rel mCvR (৪২%) দিয়ে গুণ করুন।

ধাপ ৯: Rel mCvR উন্নত না হলে কোম্পানি যে পরিমাণ উপার্জন করত, কোম্পানির উপার্জন থেকে তা বিয়োগ করুন।

এই উদাহরণে, Rel mCvR উন্নত হওয়ার কারণে কোম্পানি আট সপ্তাহে অতিরিক্ত €৩২৩,৯৯৩ উপার্জন করেছে —অর্থাৎ, মোবাইল সাইট আরও দ্রুত হওয়ার কারণে।

Rel mCvR বিশ্লেষণ করার সময় যেসব বিষয় বিবেচনা করতে হবে
উপরে যেমন উল্লেখ করা হয়েছে, সাইটে অন্যান্য পরিবর্তন, যেমন UX-এ উন্নতি, Rel mCvR-কে প্রভাবিত করতে পারে।
- আপনি যে সময়সীমার ডেটা নিয়ে স্টাডি করতে চান, সেই সময়সীমার মধ্যে সাইটে স্পিড ছাড়া অন্য কোনও বড় পরিবর্তন করা হয়নি তা চেক করে নিন। অন্যান্য পরিবর্তন করা হলে, Rel mCvR আপনাকে পরিবর্তনের প্রভাব গ্রুপ হিসেবে জানাতে পারে, তবে স্বতন্ত্র পরিবর্তন হিসেবে নয়।
- ডেস্কটপ সাইটকে প্রভাবিত করেছে কিন্তু মোবাইল সাইটকে করেনি এমন কোনও পরিবর্তন বা ইভেন্টের দিকে নজর রাখুন —এগুলি আপনার ফলাফলকে প্রভাবিত করতে পারে। আপনি যদি শুধুমাত্র ডেস্কটপে কোনও পরিবর্তন দেখতে পান, তাহলে আপনার বিশ্লেষণ থেকে প্রভাবিত সময়কাল বাদ দিন।
- আপনি হয়ত ভাবছেন যে Rel mCvR-এ বৃদ্ধি কি সামগ্রিকভাবে কনভার্সন বৃদ্ধির কারণে হয়েছে নাকি ডেস্কটপ থেকে মোবাইলে কনভার্সন শিফট হওয়ার কারণে হয়েছে। স্পিড উন্নত হওয়ার কারণে ডেস্কটপ ও মোবাইল কনভার্সনের অনুপাতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও, মনে রাখবেন যে Rel mCvR ডেস্কটপ কনভার্সন রেটের সাপেক্ষে মোবাইল কনভার্সন রেট গণনা করে। তাই, mCvR-এর মান dCvR-এর থেকে বেশি হলে তবেই আপনি Rel mCvR-এর মান বৃদ্ধি পেতে দেখবেন। অন্যভাবে বলতে গেলে, এই হিসেব করার সময় আপনি আগে থেকেই কম হিসেব করছেন, যার অর্থ হল আপনার কাছে একটি সেফটি মার্জিন আছে যা চ্যানেল মিক্সের যেকোনও পরিবর্তনের জন্য ক্ষতিপূরণ করতে পারে।
সংক্ষেপে বলা হচ্ছে
এটির কিছু সীমাবদ্ধতা থাকলেও, Rel mCvR হল কম খরচে অনুমান করার একটি দুর্দান্ত উপায় যে স্পিড অপ্টিমাইজেশন কতটা উপার্জন বাড়িয়েছে, উদাহরণস্বরূপ, সার্ভার-সাইড বা স্লো-ডাউন টেস্ট না চালিয়ে। এবং পারফর্ম্যান্স ও উপার্জনের মধ্যে সম্পর্ককে সংখ্যায় প্রকাশ করলে তা আপনাকে ডেভেলপমেন্ট প্রোজেক্টের ভ্যালু দেখাতে সাহায্য করতে পারে, যার সুবিধা হয়ত নন-টেকনিক্যাল স্টেকহোল্ডারদের কাছে অবিলম্বে স্পষ্ট নাও হতে পারে।
পরবর্তী ধাপ
এয়ারক্রাফ্ট ইন্সট্রুমেন্ট প্যানেলের ছবি তুলেছেন Arie Wubben, Unsplash-এ আপলোড করা হয়েছে